চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-আফগানিস্তানই খেলবে সেকেন্ড রাউন্ডে

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১২:৫৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
þ

þ

দুবাইয়ের ফ্যাস্টিভাল সিটিতে হোটেল ইন্টার কন্টিনেন্টাল। এশিয়া কাপে বাংলাদেশের টিম হোটেল। সেখানে উঠেছে টুর্নামেন্টের অন্য দলগুলোও। নিয়ম-কানুন খুবই কড়া। সিকিউরিটি সিস্টেম অন্য যেকোনো হোটেলের তুলনায় একটু বেশি সিরিয়াসই মনে হল।

হোটেল প্রেমেসিসের মধ্যে ক্যামেরা নামক যন্ত্রটি পুরোপুরি নিষিদ্ধ। এ বিষয়টিও নতুন নয়। আরও অনেক হোটেলেই সেটি ব্ল্যাক লিস্টেড। দুবাইয়ের এটিতে একটু বেশি বেশি। সেখানে কারো ইন্টারিভউ করা অনেক বেশি ঝক্কি-ঝামেলার কাজ। অমুকের পার্মিশন, তমুকের এপ্রুভ, এসব হাজারো ঘাট পেরিয়ে সফল হতে হবে।

রোববার বাংলাদেশ দলের অনুশীলন না থাকায় যোগাযোগ করি টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। তিনিই জানালেন, হোটেল ছাড়া আজ ইন্টারভিউ করা যাবে না। বাধ্য হয়ে রওনা দিতে হল।

হোটেলের সিকিউরিটি ম্যানেজার একজন শ্রীলঙ্কান। তিনি ক্যামেরা আর মাইক্রোফোন একসঙ্গে দেখেই চোখ বড় করা শুরু করলেন। এগিয়ে এসে স্পষ্ট ভাষায় জানিয়ে গেলেন, এখানে শ্যুট করা যাবে না।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে আগেই জানিয়েছি ম্যাচ উইনার এবং ১৪৪ রানের ফাইটিং ইনিংস খেলা মুশফিকুর রহিমের ইন্টারভিউ লাগবে। তিনি মুশফিককে জানানোয়, কয়েক মিনিটের মধ্যেই মুশিও এসে হাজির। সিকিউরিটি ম্যানেজারকে আড়াল করে আলো-আঁধারিতে ঢাকা একটা করিডোরে দাঁড়ালেন মুশফিক।

Reneta

ইন্টারভিউ শুরু হয়ে গেল। মিনিট পাঁচেক কথা বলতেই একরকম দৌড়ে আসলেন ইন্টার কন্টিনেন্টালের সিকিউরিটি ম্যানেজার। রেগে আগুন। সরাসরি আমাদের বললেন, জেন্টেলম্যান প্লিজ প্লিজ, স্টপ ইউর ক্যামেরা। প্লিজ স্টপ। আই মে লুজ মাই জব। মনে হল বিশাল কিছু ঘটে গেছে। মুশফিককেও কথা বলার মাঝখানে থামিয়ে দিলেন। ইন্টারভিউ কমপ্লিট হল না।

আগের রাতে এই মুশফিকের ব্যাটেই পিষ্ট হয়েছেন লঙ্কান বোলাররা। তাই হয়ত সিকিউরিটি ম্যানেজারের রাগ আরও বেড়ে গেল। তিনি সবগুলো ক্যামেরা নিষিদ্ধ করে হোটেল লবি ক্লোজ করে দিলেন। বাকীটা শেষ করতে হল বাইরে এসে। আগের রাতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়া মালিঙ্গা-হাথুরুসিংহের দেশের মানুষটির কি ওই কারণেই মন বেশি খারাপ ছিল?

তখনই লবিতে দেখা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবির সাথে। দেরিতে ঘুম থেকে উঠেছেন। প্র্যাকটিস আছে, তাই তাড়াহুড়ো। প্রথম ম্যাচ নিয়ে জানাতে চাইলে নবির উত্তর ওহ… ইউর বাংলাদেশ রকিং। জানতে চাইলাম নিজের দলের অবস্থা কী?

নবি বললেন, শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে বাংলাদেশ এবং আফগানিস্তানই খেলবে সেকেন্ড রাউন্ডে। পাশেই দাঁড়ানো শ্রীলঙ্কান সিকিউরিটি ম্যানেজার সম্ভবত শুনলেন মোহাম্মদ নবির কথাটা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছুই করার থাকল না।

এশিয়া কাপের শিডিউলে আজই(সোমবার) আবুধাবিতে বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ। মোহাম্মদ নবির কথাটা সত্যি হলে এবারের এশিয়া কাপে আজই শেষ হয়ে যাবে লঙ্কানদের পথচলা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ-২০১৮বাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT