স্পোর্টস

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সেই গৌল্ড-আলিম দার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ক্রিকেট আম্পায়াররা মাঠে দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে একজন হ্যাট পরা ও sunglasses পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৫তে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সাকিব-তামিমরা মুখোমুখি হয়েছিল ভারতের। ম্যাচে আম্পায়ারিং করেছিলেন পাকিস্তানি আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড। সেই ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত আসে টাইগাররা বিপক্ষে। ওঠে সমালোচনার ঝড়।

আলিম দার ও ইয়ান গৌল্ড পরে বেশ কয়েকবার বাংলাদেশের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব সামলেছেন। দুজনকে এবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আম্পায়ারিংয়ের দায়িত্ব দিয়েছে আইসিসি।

তিনজন আম্পায়ার টাইগারদের আসন্ন হোম সিরিজে দায়িত্ব পালন করবেন। ঘোষিত তিনজনই আইসিসির এলিট প্যানেলের সদস্য। দার-গৌল্ড ছাড়াও রয়েছেন নিউজিল্যান্ডের নাইজেল লং। এই সিরিজে থাকছে আলোচিত ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস)।

আগামী ২৭ আগস্ট মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আলিম দার ও নাইজেল লং। টেলিভিশন আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইয়ান গৌল্ড।

৪ আগস্ট শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে আলিম দার টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। নাইজেল লং ও ইয়ান গৌল্ড অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন।

গত শুক্রবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…