চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: আইএমএফ

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৪:৩৮ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু খুঁজে পাননি বলে জানিয়েছেন আইএমএফ এর বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দোরা। এক সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক বছরে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির প্রশংসা করেছেন।

তবে রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকার জনগণের কাছে যে অঙ্গীকার করেছে, তা পূরণে নতুন ভ্যাট আইন কার্যকর না করায় এ বিষয়ে তার হতাশাও আছে। এছাড়া নিজের পায়ে দাঁড়াতে বাংলাদেশের ট্যাক্স-জিডিপির অনুপাত বাড়ানো ছাড়া উপায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে গত মাসের শেষ সপ্তাহে ঢাকা ছেড়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দারা। প্রথা মেনে বিদায়ী সাক্ষাতও করেছেন অর্থমন্ত্রীর সঙ্গে।

বিষয়টা নিতান্ত সৌজন্য সাক্ষাৎ হলেও প্রাসঙ্গিকভাবেই সামষ্টিক অর্থনীতির নানা বিষয়ে কথা হযেছে মন্ত্রীর সঙ্গে। ৩ বছর ঢাকায় থাকাকালীন সময়ে অনেক বড় অর্জনের সাক্ষী স্টেলা, বিশেষ করে ৭ ভাগের ওপরে জিডিপি প্রবৃদ্ধি, শক্তিশালী রিজার্ভ, ব্যালেন্স অব পেমেন্টে ভারসাম্য।

বহুজাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থেকেই স্টেলা মনে করেন, মধ্য আয়ের দেশের কাতারে পৌছাতে হলে তুষ্টির সুযোগ নেই বাংলাদেশের। এজন্য বরং আরও কিছু সাহসী পদক্ষেপও নিতে হবে সরকারকে।

দায়িত্ব পালন শেষে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সদর দপ্তরে ফিরে গেছেন স্টেলা কায়েন্দারা, তবে সাথে নিয়ে গেছেন বাংলাদেশে অবস্থানকালীন সুখস্মৃতি। এছাড়া আজীবন এই দেশের মানুষের উষ্ণ আতিথেয়তা মনে রাখবেন বলেও জানান তিনি।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT