চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বজুড়ে তাদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ রেখেছেন উল্লেখ করে এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, সরকারের দূরদর্শী নেতৃত্বে এবং ব্যবসায়ীদের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ নিকট আগামীতে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভুত হবে।

‘জাতিসংঘের সাথে বহুমাত্রিক সহযোগিতা’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সোমবার এফবিসিসিআই এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) যৌথ উদ্যোগে বিআইপিএসওটি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিআইপিএসওটির কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক, এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল সৈয়দ সাব্বির আহমেদ, আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এস্তোনিয়ায় বাংলাদেশের কনসাল সৈয়দ ফরহাদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের গুরুত্বপূর্ন অবদান ও অবস্থান রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে জাতিসংঘের সাথে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যেতে পারে।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন) বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরেন।

Reneta

তিনি বলেন, ‘দেশে বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এফবিসিসিআই সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাগণ বিশ্বজুড়ে তাদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ রেখেছেন বলে জানান এই ব্যবসায়ি নেতা।’

বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আন্তরিক ও কার্যকর প্রচেষ্টায় বাংলাদেশ নিকট আগামীতে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভুত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।

বিআইপিএসওটির কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২য় সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের এই অবস্থান কাজে লাগিয়ে জাতিসংঘের সাথে বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা সম্ভব।

এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। এসময় তিনি দেশের রপ্তানি বাণিজ্যে প্রসংশনীয় ভুমিকা পালনকারী রপ্তানি প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাইজ ওয়াটার হাউজ কুপার্সের (পিডব্লিউসি) ম্যানেজিং পার্টনার মামুন রশিদ।

তিনি জাতিসংঘে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাগুলো তুলে ধরে বলেন, তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, হালকা-প্রকৌশল শিল্প, কৃষি ইত্যাদি খাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো কাজে লাগাতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইজাতিসংঘবাণিজ্যরপ্তানিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT