চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে সরাসরি বিনিয়োগের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার মাধ্যমে বিশ্বয়ানের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সিঙ্গাপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওই সেমিনার থেকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

সিঙ্গাপুর-ইন্ডিয়া চেম্বার আব কমার্স, এন্টারপ্রাইজ সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এর যৌথ উদ্যোগে ‘ইন্ডিয়া ১০১: ইন্টারন্যাশনাল কনফারেন্স’ শিরোনামে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সচিব রতন পি ওয়াতাল। এছাড়াও, অন্ধ্র প্রদেশের সরকারের মুখ্য সচিব জনাব এল ভি সুব্রানিয়াম সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামজিক সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে বিশ্বসম্প্রদায়ের প্রশংসা অর্জন করেছে।

এ সময় তিনি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে সরাসরি বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির আহবান জানান।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে ‘সাউথ এশিয়া ইমার্জিং মার্কেট’ শীর্ষক আলোচনায় হাই কমিশনার অনুষ্ঠানে আগত উদ্যোক্তা, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সিঙ্গাপুরের বিভিন্ন বাণিজ্যিক চেম্বারের নেতৃবৃন্দ, বিনিয়োগকারী, কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং সিঙ্গাপুরে বসবাসরত দক্ষিণ এশিয়ার কমিউনিটি নেতৃবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

ট্যাগ: সিঙ্গাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেরত নেওয়া হলো খালেদার জামিন আবেদন

পরবর্তী

‘ধর্ষকের’ সঙ্গে থানায় বিয়ে: প্রশাসনিক ব্যবস্থার দিকে নজর হাইকোর্টের

পরবর্তী
করোনা

‘ধর্ষকের’ সঙ্গে থানায় বিয়ে: প্রশাসনিক ব্যবস্থার দিকে নজর হাইকোর্টের

আসাম ইস্যুতে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

আগস্ট ২৭, ২০২৬

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

আগস্ট ২৭, ২০২৬

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT