চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে মোদির মন্তব্যে নাখোশ পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

বাংলাদেশ সফরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের বিষয়টি ‘দেখতে’ আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে আহবান জানিয়েছে পাকিস্তান।

মোদির মন্তব্য নিয়ে আজ (বুধবার) পাকিস্তানের সিনেটে আলোচনা হয়। সেসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের প্রধান উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে মোদির মন্তব্য তৎকালীন পাকিস্তানের ‘অভ্যন্তরীণ’ ইস্যুতে সরাসরি হস্তক্ষেপেরই ‘স্বীকারোক্তি’।

ভারত অতীতে এবং বর্তমানে পাকিস্তানকে অস্থিতিশীল করেছে ও করছে বলেও অভিযোগ করেন তিনি।

আজিজ জম্মু-কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করে এমন অভিযোগ করেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টা আরও বলেন,পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সুধী সমাবেশে মুক্তিযুদ্ধ শেষে ৯০ হাজার পাকিস্তানী সেনার আত্মসমর্ণ, ভারতে পাকিস্তানের ‘সন্ত্রাসী’ তৎপরতা নিয়ে মন্তব্য করেছিলেন।

পাকিস্তানের নিষ্ঠুরতার তুলে ধরে মোদি বলেছিলেন, ‘ভারতের যদি উদার মনোভাব না থাকতো, তবে জানি না সেদিন আটক পাকিস্তানী সেনাদের কী হতো।’

মোদির এ মন্তব্যের প্রতিক্রিয়ায় আজিজ বলেন, ‘এধরনের মন্তব্য প্রতিবেশীর সাথে ভারতের সুসম্পর্ক রাখার মানসিকতাকেই শুধু প্রশ্নবিদ্ধ করেনি বরং গোটা পরিবেশকে কলঙ্কিত করেছে’।

ট্যাগ: পাকিস্তান-ভারতমোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা সঠিক পথেই আছি: হাথুরুসিংহ

পরবর্তী

২০ জেলায় নতুন জেলা প্রশাসক

পরবর্তী

২০ জেলায় নতুন জেলা প্রশাসক

মূল্যস্ফীতির হার কমেছে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT