চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার পদক্ষেপ নিতে পরামর্শ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:৪১ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২১
প্রবাস সংবাদ
A A

ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিয়ে পৃথিবীর কোথাও কোনো অভিযোগ ওঠেনি। সেরামের কোভিশিল্ড ভ্যাকসিনটিই কানাডায় নাগরিকদের দেয়া হচ্ছে। এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ বলে কানাডার সরকার এবং বিশেষজ্ঞরা দেশটির নাগরিকদের আশ্বস্ত করেছেন। বাংলাদেশ এবং কানাডা একই কোভিশিল্ড ভ্যাকসিন দিচ্ছে। ফলে ভ্যাকসিন নিয়ে কারো মনেই কোনো ধরনের সংশয় থাকা উচিৎ নয়।

কানাডার দুই বিশেষজ্ঞ অনুজীব বিজ্ঞানী এই মতামত দিয়ে বাংলাদেশের নাগরিকদের উপর ভ্যাকসিন কতোটা কাজ করছে তার সমীক্ষা শুরুর পরামর্শ দিয়েছেন। তারা বলেন, ন্যূনতম বিজ্ঞান চর্চার সক্ষমতা আছে এমন প্রতিটি দেশই কোভিডের ভ্যাকসিন দেয়ার পর তার কার্যকারিতা নিবিড়ভাবে মনিটরিং করছে। কিন্তু বাংলাদেশে সেটি হচ্ছে না।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় টরন্টো থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’ ‘করোনার টিকা নিয়ে যতো প্রশ্ন’ শীর্ষক আলোচনায় তারা এ মতামত দেন। আলোচনায় অংশ নেন দুই কানাডিয়ান বিশেষজ্ঞ ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির প্যাথোলোজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল অধ্যাপক এবং বৃটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এর পাবলিক হেলথ ল্যাবরেটরির যুনুটিক ও ইমার্জিং প্যাথোজেন প্রোগ্রামের প্রধান ড. মোহাম্মদ মোর্শেদ এবং মন্ট্রিয়ল ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত অণুজীব বিজ্ঞানী ড. শোয়েব সাঈদ। স্থানীয় সময় বুধবার রাতে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ এবং অ্যাষ্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী চলমান বিতর্কের বিভিন্ন দিকে নিয়ে এই দুই বিজ্ঞানী পর্যালোচনামূলক বক্তব্য রাখেন।

ড. মোহাম্মদ মোর্শেদ বলেন, করোনার ভ্যাকসিন দেয়ায় বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে।  বিজ্ঞান গবেষণার সামর্থ্য আছে এমন প্রতিটি দেশই ভ্যাকসিন দেয়ার পর তার কার্যকারিতা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ভ্যাকসিন কতোটা কাজ করছে, ঠিক মতো কাজ করছে কীনা, কোন গ্রুপের জনগোষ্ঠীর মধ্যে কি ধরনের কাজ করছে- তার মনিটরিং করছে। কিন্তু বাংলাদেশ সেদিকে মনোযোগ দিচ্ছে না। এটি অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বাংলাদেশের এই মনিটরিং করার সক্ষমতা আছে। কিন্তু কি কারণে বাংলাদেশ এই বিষয়টি বিবেচনা করছে না তা পরিষ্কার নয়।

Reneta

অ্যাষ্ট্রেজেনেকার ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বের সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে ড. মোহাম্মদ মোর্শেদ বলেন, অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের কারণে ব্লাড কট হচ্ছে- এমন একটি তথ্যের ভিত্তিতে এই ভ্যাকসিন নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ব্লাড কটের সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, ব্লাড কট বা রক্ত জমাট বেধে যাওয়ার ঘটনাটি নতুন কিছু নয়। ধূমপান, শারীরিক স্থুলতা, জীবন যাপন প্রক্রিয়া এবং নানা ধরনের অসুস্থতার কারণেই মানুষের শরীরে রক্ত জমাট বেঁধে যেতে পারে। সারা বিশ্বে কোটি কোটি লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩৭ জনের ব্লাড ক্লটিং হয়েছে বলে বলা হচ্ছে। তাও আবার ভ্যাকসিনের কারণেই যে হয়েছে সেটি নিশ্চিত নয়।

সাম্প্রতিক এক গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গবেষণার তথ্য হচ্ছে নানাবিধ অসুস্থতাজনিত কারণে প্রতি এক লাখ লোকের মধ্যে ৭৫০- ৭৯০ জনের ব্লাড ক্লট হয়। কাজেই ভ্যাকসিন নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই।

ড. মোরশেদ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, ভ্যাকসিন দিয়ে অনেকেই স্বাস্থ্যবিধি পালনে গড়িমসি করেন। ভ্যাকসিনের খবরও অনেকের মধ্যে এক ধরনের নিরাপত্তাবোধ তৈরি করেছে। ফলে ঢিলেঢালা জাীবনযাত্রা সংক্রমণকে বাড়িয়ে দিয়েছে। কোভিডের নতুন ভ্যারিয়েন্টও এই সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে তিনি মত দেন।

অণুজীব বিজ্ঞানী ড. শোয়েব সাঈদ ভ্যাকসিন নেয়ার পরও করোনায় আক্রান্ত হওয়া তার পরিচিত কয়েকজনের উদাহরণ তুলে ধরে বলেন, ভ্যাকসিন নেয়ার নির্দিষ্ট একটা সময় পর মানবদেহে এন্টিবডি তৈরি হয়। সেই সময় পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। কিন্তু ভ্যাকসিন দেয়ার পর পরই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢিলেঢালা জীবন যাপন শুরু করলে আক্রান্ত হওয়ার আশংকা উড়িয়ে দেয়া যায় না।

ভ্যাকসিন নাগরিকদের মধ্যে কতোটা কাজ করছে তা নিরীক্ষা করতে ড. মোর্শেদের প্রস্তাবকে সমর্থন করে ড. শোয়েব সাঈদ বলেন, বর্তমান পরিস্থিতিতে এন্টিবডি টেষ্ট চালু করা দরকার। এই ক্ষেত্রে গণস্বাস্থ্যের কিটটি ব্যবহার করা যেতো। কিন্তু যেই সময় কোভিড শনাক্তকরণ জরুরি সেই সময় ‘ঘোড়ার আগে গাড়ি কেনা’র মতো এন্টিবডি টেষ্টকে পিসিআর টেষ্টের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে এক ধরনের রাজনীতি হয়েছে।

বাংলাদেশে ভ্যাকসিন দেয়ার আওতা বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের কোভিডের ভ্যাকসিন এখনো সমাজে নানা বিবেচনায় অগ্রসর মানুষের মধ্যেই সীমিত রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেই অর্থে ভ্যাকসিন নিয়ে যাওয়া যায়নি। নানাবিধ অ্যাপস এর মাধ্যমে ভ্যাকসিন দেয়ার নিবন্ধন পদ্ধতি প্রান্তিক মানুষকে ভ্যাকসিন থেকে দূরে রাখছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ ঢাকাঢোল পিটিয়ে ভ্যাকসিন দেয়া শুরু করে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করলেও এখন কিন্তু গতি কমে যাচ্ছে। শেষ পর্যন্ত ‘খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতা’র মতো হয়ে যায় কী না সেটি বিবেচনায় রাখা দরকার। তিনি বলেন, বাংলাদেশের জন্য ফুড সিকিউরিটির মতোই ‘ভ্যাকসিন সিকিউরিটি’কে গুরুত্ব দেয়া দরকার। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত না করতে পারলে দেশে ভ্যাকসিন নিরাপত্তা গড়ে তোলা যাবে না।

অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিয়ে বিতর্ক প্রসঙ্গে ড. শোয়েব সাঈদ বলেন, ভ্যাকসিন নিয়ে এই বিতর্কে বাংলাদেশি বা কানাডায় বসবাসরত বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ইউরোপে উৎপাদিত অ্যাষ্ট্রেজেনেকার একটি ব্যাচের ভ্যাকসিন নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু বাংলাদেশ এবং কানাডায় দেয়া হচ্ছে সেরামের উৎপাদিত কোভিশিল্ড। কোভিশিল্ড নিয়ে পৃথিবীর কোথাও কোনো অভিযোগ নেই। কানাডার প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশেষজ্ঞরা তথ্যউপাত্ত পর্যালোচনা করে নাগরিকদের নিশ্চিত করেছেন কোভিশিল্ড ভ্যাকসিন নিরাপদ। সেই একই ভ্যাকসিন বাংলাদেশেও দেয়া হচ্ছে। তিনি গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন কানাডা এবং আমেরিকায় ৩৪ কোটি লোকের মধ্যে প্রতি বছর এক মিলিয়ন লোক ব্লাড ক্লটে আক্রান্ত হয়। কাজেই ভ্যাকসিনের সঙ্গে ব্লাড কটের অপ্রমাণিত তথ্য নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর করোনা এবং ভ্যাকসিন নিয়ে গণমাধ্যমে বক্তব্য প্রচারে বাড়তি সতর্কতার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতিক, সাংবাদিকরা ভ্যাকসিন কিংবা কোভিড ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা বা কোভিডের সংক্রমণ বা বিস্তার সম্পর্কিত বক্তব্যের জন্য বিশেষজ্ঞদের উপর নির্ভর করাই ভালো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্ট্রাজেনেকাকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকোভিশিল্ডভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT