চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে গুগল, অ্যামাজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ৩০, মে ২০২১
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

বাংলাদেশে ব্যবসার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে বিশ্বের অন্যতম বড় দুই টেক-জায়ান্ট গুগল ও অ্যামাজন।

নন-রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান হিসাবে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত সপ্তাহে এ দুটি প্রতিষ্ঠানকে বিআইএন দেয়া হয়েছে।

এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সব আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট দেয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্ন দেবে কোম্পানি দুটি।

এর ফলে ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস স্থাপনের প্রক্রিয়া এগোনোর পাশাপাশি ফেসবুক, ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের পথ তৈরি হলো মনে করছেন এনবিআর কর্মকর্তারা।

ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “সোমবার গুগল এবং বৃহস্পতিবার অ্যামাজনকে নিবন্ধন নম্বর দিয়েছি”।

এর আগে এনবিআরের চাপে এজেন্ট নিয়োগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা করেছে ফেসবুক। ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল এনবিআরকে ভ্যাট পরিশোধ করেছে। তবে এখনো দেশে নিবন্ধন নেই ফেসবুকের।

Reneta

বর্তমানে বিশ্বের ৪০টি দেশে গুগলের ৭০টি অফিস রয়েছে, অন্যদিকে অ্যামাজনের রয়েছে বিশ্বজুড়ে ১৭টি দেশে অফিস।

ই-কমার্সের প্রসারের পাশাপাশি বড় বড় প্রতিষ্ঠানগুলো ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনে যুক্ত হওয়ায় গুগল, ফেসবুক, অ্যামাজন, ইউটিউবসহ বিদেশী ওয়েবগুলো বছরে অন্তত ৩ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।

বাংলাদেশে নিবন্ধন নিলেও এসব প্রতিষ্ঠান কী প্রক্রিয়ায় ব্যবসা করবে ও ভ্যাট পরিশোধ করবে এমন প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, “ই-কমার্স, বিজ্ঞাপন, অ্যাপস, জিমেইল সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে এখনই বাংলাদেশে এখনই বড় ব্যবসা রয়েছে গুগল, অ্যামাজনের। নিবন্ধনের পরও তারা একই প্রক্রিয়ায় ব্যবসা করবে। তবে ব্যবসাটি কমপ্লায়েন্সের মধ্যে আসবে”।

তিনি বলেন, “এখন ভ্যাট পরিশোধের জন্য এই প্রতিষ্ঠানগুলোর জন্য দুটো বিকল্প পথ খোলা রয়েছে। তারা চাইলে বাংলাদেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে ভ্যাট পরিশোধ করতে পারবে। অন্যথায় বিদেশী বাংলাদেশি ব্যাংকের শাখা অথবা বাংলাদেশের কোনো ব্যাংকে অনলাইনে পেমেন্ট করে আমাদের ইনভয়েস দিতে পারবে। এছাড়া আমাদের দেশে যেসব বিদেশী ব্যাংকের শাখা রয়েছে সেসব ব্যাংকের মাধ্যমেও পরিশোধ করতে পারবে”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনগুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৮, ২০২৬

ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, তেহরানসহ একাধিক শহরে বিস্ফোরণ

জুন ৮, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুন ৮, ২০২৬

রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT