চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের দুটি প্রধান ব্যবসায়ী গ্রুপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সংযুক্ত আরব আমিরাতের দু’টি প্রধান কোম্পানি লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল এবং এনএমসি গ্রুপ আজ বাংলাদেশে বিশেষত-স্বাস্থ্যসেবা, হোটেল, বিপণিবিতান ও পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাতের সময় লুলু গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং এনএমসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. বি আর শেঠি এ আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাক্ষাতের ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের অবহিত করেন।

লুলু গ্রুপের চেয়ারম্যান বলেন, পর্যটন ও বৃহদাকার বিপণিবিতান খাতে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বাংলাদেশ বিবেচিত হচ্ছে এবং ঢাকা বা সংলগ্ন এলাকায় এজন্য জমি চান।

এই গ্রুপটির একটি বিপণিবিতান নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং তা বাস্তবায়িত হলে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও তাদের একটি কনভেনশন সেন্টার ও তিন হাজার গাড়ির জন্য পার্কিং সুবিধা সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

ইউসুফ আলী বিভিন্ন দেশে লুলু গ্রুপের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় জমি বরাদ্দের ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন এবং তাদের বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিন অভিজ্ঞতা লাভের জন্য বাংলাদেশ সফরের আহবান জানান।

শেখ হাসিনা বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং বিশেষ অর্থতৈনিক অঞ্চলে বিনিয়োগের জন্য লুলু গ্রুপের চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুল্কমুক্ত সুবিধাসহ বিদেশি বিনিয়োগকারিদের জন্য খুবই আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ।

এনএমসি গ্রুপের প্রতিষ্ঠাতা কোম্পানির নীতি ‘বিনামূল্যে চিকিৎসা, মানসম্মত, সাশ্রয়ী ও নৈতিকতা অনুশীলন’-এর ভিত্তিতে বাংলাদেশে মানবিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনএমসি গ্রুপের আগ্রহকে স্বাগত জানিয়ে তাদেরকে ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণের লক্ষ্যে প্রস্তাব নিয়ে আসার আহ্বান জানান।

এনএমসি’র চেয়ারম্যান বলেন, পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য তারা বাংলাদেশ সফর করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান আরব আমিরাত সফরকে সফল অভিহিত করে প্রেস সচিব বলেন, এই সফর আকাঙ্খার চাইতেও বেশি ফলদায়ক হবে।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশে বিনিয়োগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT