বাংলাদেশে বন্ধ হচ্ছে সোস্যাল মিডিয়া। এর মধ্যে রয়েছে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। বাংলাদেশের মোবাইল অপারেটরদের এই নির্দেশ দিয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
বুধবার দুপুর এক নোটিশে এই নির্দেশ জারি করে বিটিআরসি। দুপুর ১টার পরে এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা গেছে।






