চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশে প্রতিষ্ঠান বিরোধি ধারার সবচেয়ে বড় অংশ মুহম্মদ খসরু’

রোকন রহমানরোকন রহমান
৮:৫২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
মতামত, শিল্প সাহিত্য
A A

খসরু ভাইকে নিয়ে কী বলি? অনেক কথা। নব্বই দশকে আজিজ মার্কেটে প্রিসিলার সঙ্গে ঢোকার সময় শ্মশ্রুমণ্ডিত একটা লোককে দেখলাম খিস্তি দিয়ে উঠলো। প্রিসিলাকে বললাম, কে? বললো খসরু ভাইরে আপনি চেনেন না? সেই থেকে তাকে চেনার শুরু।

১৯৯৪ সালে কলকাতায় সুবিমল মিশ্রর সঙ্গে ব্যাপক আড্ডা দিয়ে এলাম। কিন্তু এরপর আর যোগাযোগ রাখতে পারিনি। তবু বাংলাদেশে সুবিমল চর্চা অচর্চা থেমে থাকেনি। এ বাহ্য। খসরু ভাইকে নিয়েও একদা অনেক আড্ডা দিয়েছি। মনে মনে যে কতো ইচ্ছাকে প্রতিদিন হত্যা করতে হয়। সেরকম তাকে নিয়েও অনেক ইচ্ছে আমার নিহত হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনে তার অবদান নিয়ে অনেকে লিখবে। সে জন্য বিদগ্ধ বোদ্ধারা আছেন। আমি শুধু তার সঙ্গে যে উত্তুঙ্গ সময় পার করেছি তার জাবর কেটে যাচ্ছি একা একা। আমি তার বাঁশির মুগ্ধ ভক্ত ছিলাম। আমার ‘বাকুশাহ ও যুবকগন’ গল্পে খসরু ভাইয়ের কথা এক লাইনেও লিখেতে পেরে শ্লাঘা বোধ করছি। আমরা যখন বাকুশাহ মার্কেটে বোতল বোতল ইউরিয়া পান করতাম তখন তিনি বাঁশি বাজিয়ে আমাদের মুগ্ধ করে রাখতেন। অসংখ্য স্মৃতি। হয়তো একদিন লিখতে পারবো। আজ বলি বাংলাদেশে প্রতিষ্ঠান বিরোধি ধারার সবচেয়ে বড় অংশ মুহম্মদ খসরু। তিনি তার যাপনে কথনে লেখনে আগাগোড়া অপ্রাতিষ্ঠানিক মানসের ছিলেন। শিল্প সাহিত্যে প্রতিষ্ঠান বিরোধি চর্চা যারা করেন তারা খসরু ভাই থেকে অনেক কিছু শিখতে পারেন।

খসরু ভাই প্রকৃতই ডিক্লাশড একজন যোদ্ধা ছিলেন। কাউকে ছাড় দিতেন না বলে তিনি আজ আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। যাপিত জীবনে গত তিন দশক আমরা অনেক উত্থান পতন দেখেছি। দেখেছি কত হাস্যকর স্থূলজ্ঞান সম্পন্ন লোকদের উত্থান। এসব কিছুই তাকে স্পর্শ করেনি। করতে পারে না। তিনি খসরু ভাই। এই বঙ্গে কত বিচিত্র ছলাকলার নাম শিল্পকলা হতে পারে তা বলাই বাহুল্য।

খসরু ভাইয়ের সবচেয়ে বড় গুণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো-তীব্রতার সঙ্গে বাতিল করার ক্ষমতা। সে যত বড় কিছুই হোক না কেনো? এটাই একজন মহৎ শিল্পীর দুর্লভ যোগ্যতা। এই যোগ্যতা সকলের থাকে না। আর কিছু না হোক সব বাতিল করার স্পর্ধায় খসরু ভাই এই বামন শিল্পবাদীদের ছাড়িয়ে গেছেন অনেক উঁচুতে। খ্যাতি লোভ মোহ যশ কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনি। এখন তো পারার প্রশ্নই ওঠে না। তার প্রতি আনত শ্রদ্ধা যেনো তার স্পর্ধার বিন্দুমাত্র কুড়িয়ে নিতে পারি। ‘বাইনচোদ’ অর্থ আমি জানি খসরু ভাই। আপনার কাছে হাতে কলমে শিখেছিলাম। প্রত্যহ তাদের সঙ্গে যাপন করি এই হাস্যকর বেঁচে থাকা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজিজ মার্কেটবাঁশিমুহম্মদ খসরু
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT