সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফাহান আল সৌদ বলেছেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না।
নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবে কাজ করে সহযোগিতার ক্ষেত্র সৌদি আরব আরো বৃদ্ধি করতে চায় বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কাস্টমস সহযোগিতা চুক্তি ও ফরেন সার্ভিস একাডেমির সাথে বাদশাহ ফয়সাল ইনিস্টিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি সই করেছেন তিনি।








