চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে এসে স্মৃতিকাতর জয়াবর্ধনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
জার্সি হাতে খুলনা টাইটানসের কোচ মাহেলা জয়াবর্ধনে

জার্সি হাতে খুলনা টাইটানসের কোচ মাহেলা জয়াবর্ধনে

বাংলাদেশ ও এদেশের ক্রিকেটের সঙ্গে মাহেলা জয়াবর্ধনের সখ্যতা প্রায় দুই যুগের। ১৯৯৪ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছিলেন। তার তিন বছর পর মাথায় ওঠে টেস্ট ক্যাপ। সাদা পোশাকে ১১ হাজারের উপরে রান করা এই কিংবদন্তি পরেও অনেকবার বাংলাদেশে এসেছেন। জাতীয় দলের হয়ে খেলতে। বিপিএলের গত আসরেও খেলে গেছেন ঢাকা ডায়নামাইটসে। তবে আবার যখন এলেন, বদলে গেছে ভূমিকা। বিপিএলেরই দল খুলনা টাইটানসের কোচ হিসেবে চেনা দেশে আগমন তার।

ক্রিকেটে বাংলাদেশের উত্থানের গল্প অন্য ভিনদেশির চেয়ে জয়াবর্ধনের যেন একটু বেশিই জানা। মাশরাফি-সাকিব-তামিমদের মতো সিনিয়র ক্রিকেটার ও নবীনদের অবদানে লাল-সবুজের ক্রিকেট যে সঠিক পথে হাঁটছে, ঢাকায় এসে সেটিই আরেকবার বললেন এই লঙ্কান গ্রেট।

বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় খুলনা টাইটানসের কোচ-অধিনায়কের পরিচিতি পর্ব। সেখানে বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে উঠে আসে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ঊর্ধ্বগামী গ্রাফের কথাও। বাংলাদেশ কেন এমন সাফল্য পাচ্ছে তার ব্যাখ্যা দিলেন জয়াবর্ধনে।

Banglabid

‘অবশ্যই বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ১৯৯৯ বিশ্বকাপের পর থেকে তারা অনেক পথ এগিয়েছে। গত ছয় বছর তারা ধারাবাহিক ভালো খেলছে। একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে বলেই সাফল্য আসছে। তরুণ প্রতিভাবান খেলোয়াড়দেরও ধারাবাহিক মনে হয়েছে।’

বাংলাদেশের ক্রিকেটে উন্নতির পেছনে কোচিং স্টাফদের অবদানও কম নয়। ২০১৫ সালে চণ্ডিকা হাথুরুসিংহে হেড কোচ হিসেবে যোগ দেওয়ার পর থেকেই উন্নতির সিঁড়িতে কেবল উপরেই উঠেছে টাইগাররা। ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নও শ্রীলঙ্কান। স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করে যাওয়া সাবেক লঙ্কান ক্রিকেটার রুয়ান কালপাগেও রাখেন ভূমিকা।

বাংলাদেশের সাফল্যের পেছনে লঙ্কানদের অবদানের কথাও হাস্যরসের সঙ্গে স্মরণ করিয়ে দিলেন জয়াবর্ধনে, ‘বাংলাদেশের সাফল্যের সবচেয়ে বড় সিক্রেট শ্রীলঙ্কান কোচিং স্টাফদের পাওয়া। এটা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। বাংলাদেশের বদলে যাওয়ার পেছনে আমরা তাদের কিছু কৃতিত্ব দিতে পারি।’

Reneta

জাতীয় পর্যায়ে ‘এ’ দলের হয়ে প্রথম সফর বাংলাদেশে ছিল বলেই শুধু নয়, এখান থেকে বিশ্বকাপ জিতে যাওয়ার সুখস্মৃতিও আছে তার। ভারতের বিপক্ষে ফাইনালে তার নাকি মনে হচ্ছিলো স্বদেশের মাটিতেই খেলছেন। সেই জয়া এবার লাল-সবুজের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন নতুন ভূমিকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দেড় ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ইটভাটায় যুবদল নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

এআই ও প্রযুক্তির রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬

সিলেটে এক পরিবারের স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

আগস্ট ১২, ২০২৬

আদালতের কার্যক্রমে সাংবাদিকদের প্রবেশাধিকার চেয়ে অবস্থান কর্মসূচি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT