চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসতে ম্যানইউ’র দাবি ২৮ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

খেলার সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশে এসেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের চার প্রতিনিধি। মঙ্গলবার নিরাপত্তা, আবাসিক সুযোগ সুবিধা ও ভেন্যুর খুঁটিনাটি ঘুরে দেখেছেন তারা। উঠে এসেছে আর্থিক ব্যবস্থার বিষয়টিও। ম্যাচটি আয়োজনের সঙ্গে জড়িত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজে’র কর্ণধার স্বপন চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে খেলতে ম্যানইউর দাবি আপাতত ৩০ লাখ ইউরো বা ২৮ কোটি টাকা!

আগামী বছরের প্রাক-প্রস্তুতি মৌসুমে এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশে খেলতে আসতে পারে ম্যানইউ। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জমজমাট আয়োজনের অংশ হিসেবেই ‘রেড ডেভিলদে’র আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে আসার।

তারই অংশ হিসেবে বাংলাদেশে আসেন ম্যানইউ প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন ক্লাবের ফুটবল ডিরেক্টর অ্যালান ডওসন, লরেন্স কোমেন, ফিলিপ ম্যালকম ও ম্যাথিউ চার্লস। মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বৈঠকের পর বিকেলে ফুটবল ফেডারেশন ভবনে আসেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপরে যান মাঠ পরিদর্শনে।

Banglabid

বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবটিকে আনার বিষয়টি বেশ ব্যয়সাপেক্ষ বলে মন্তব্য করেছেন স্বপন চৌধুরী। এই মুহূর্তে ক্লাবটির দাবি ৩০ লাখ ইউরো। তবে সবকিছু পর্যবেক্ষণ করে দেশে যাওয়ার পর চূড়ান্ত বাজেটের পরিমাণ জানাবে ক্লাবটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৩ কিংবা ৩০ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ’ নামে আয়োজিত হবে ম্যাচটি। সম্ভাব্য প্রতিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা সেরা খেলোয়াড়দের মিলিত একাদশ।

ম্যাচটি আয়োজনের দায়িত্বে আছে ভারতের সিএমজি (সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ) ও অন্তর শোবিজ। স্পন্সরশীপের মাধ্যমে খরচ উঠিয়ে আনতে চায় প্রতিষ্ঠান দুটি। আনুষঙ্গিক সুযোগ-সুবিধার বিষয়টি দেখভাল করবে ক্রীড়া মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটিয়ার চার গ্রামে সুপেয় পানি সরবরাহে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

চীনের বন্দী শিবিরে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করলো যুক্তরাজ্য

পরবর্তী

চীনের বন্দী শিবিরে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করলো যুক্তরাজ্য

রাজশাহীতে রাসেল, চট্টগ্রামে সিমন্স

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT