চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসতে চান ম্যাকগাইভার

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৭:২৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
ম্যাকগাইভার

ম্যাকগাইভারের কথা মনে আছে? আশির দশকের বিখ্যাত চরিত্র। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিজ্ঞানের সূত্রের ভিত্তিতে বেছে নিতেন নানা কৌশল। সুইস নাইফের সাথে হাতের কাছে থাকা কাগজ, কলম, চুইংগাম, ডাক টেপ, পেপার ক্লিপ, বালি, গাছের ডালসহ নানা বস্তু সেট করে অস্ত্র বানিয়ে শক্রদের নাকানিচুবানি খাওয়াতেন।

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’ এ মূল চরিত্রে অভিনয় করা রিচার্ড ডিন অ্যান্ডারসন বাংলাদেশে আসতে চান। বৃহস্পতিবার অস্টেলিয়ার সিডনিতে বাংলাদেশের এক ভক্তকে এমন ইচ্ছার কথা জানান তিনি। ভক্তের নাম শিপলু রহমান খান।

চ্যানেল আই অনলাইনকে শিপলু বলেন, ‘আমি ম্যাকগাইভারের অনেক বড় ভক্ত। ছোটবেলায় ম্যাকগাইভার চরিত্রে অভিনয় করা রিচার্ড ডিন অ্যান্ডারসনের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করি। তিনি আমাকে অটোগ্রাফসহ ছবিও পাঠান।’

ম্যাকগাইভারকে দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ম্যাকগাইভার একটা ইভেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়া আসবেন জেনে আমিও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে আসি। বৃহস্পতিবার আমাকে ২০ মিনিট সময় দেবেন বলে জানান। দেখা হওয়ার পর আমি বাংলাদেশে তাকে নিয়ে কী ধরণের উন্মাদনা হয় সেটা বলি। তাকে নিয়ে লেখা বিভিন্ন আর্টিক্যালের পেপার কাটিং দেখাই। আমাদের কথা হয় দেড় ঘণ্টা। বাংলাদেশে তার ভক্ত আছে এটা তিনি জানেন। কিন্তু তাকে নিয়ে এত উন্মাদনা হয় এটা তার ভাবনাতীত। সব শুনে তিনি বাংলাদেশে আসার  ইচ্ছা পোষণ করেন।’

১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১৯৯২ সালের ২১ মে পর্যন্ত মোট ৭টি সিজনে ১৩৯টি পর্বে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে প্রচারিত হয় ম্যাকগাইভার। সেসময় বিটিভিতে টিভি সিরিজটি প্রচার হয়। পরবর্তীতে এই সিরিজটি বাংলায় ডাবিং করেও প্রচার করা হয়। তখন এই টিভি সিরিজ ছিল ছোট-বড় সকলের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ।

১৯৯০ সালের ব্যাপক জনপ্রিয়তার কারণে বিটিভি ২০১০ সালে আবারও বাংলায় ডাবিং করে প্রচার করে। তখনও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে ‘ম্যাকগাইভার’!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাকগাইভার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT