চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে স্বাস্থ্য, উচ্চশিক্ষা, আর্থিক খাত এবং আর্থিক প্রযুক্তি খাতে আরও বিনিয়োগের আগ্রহ জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় ব্রিটিশ কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী।

তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে হবে বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার

Banglabid

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।

বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এ দেশে স্বাস্থ্য, উচ্চশিক্ষা, আর্থিক খাত এবং আর্থিক প্রযুক্তি খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। যুক্তরাজ্য তা কাজে লাগাতে চায়।

রবার্ট ডিকসন আরও বলেন, বাংলাদেশে রয়েছে বিশাল তরুণ জনগোষ্ঠী। বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য তরুণদের উচ্চশিক্ষায় গুরুত্ব দিতে হবে।

Reneta

‘বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো আগ্রহী। বাংলাদেশ সরকার চাইলে তা কাজে লাগাতে পারে বলে মত দেন ব্রিটিশ হাইকমিশনার।’

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আগামী সপ্তাহ থেকে ‘ব্রিটিশ-বাংলাদেশ বাণিজ্য সংলাপ’ শুরুর সম্ভাবনা রয়েছে। এতে দুদেশের সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্য। ২০১৯-২০ অর্থবছরে ৩৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে যুক্তরাজ্য আমদানি করে ৪১ কোটি ডলার।

ব্রেক্সিটপরবর্তী সময়ে ব্রিটেন তার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখায় বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করে রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের তৈরি সফটওয়্যার রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হলো যুক্তরাজ্য। গত অর্থবছরে রপ্তানিকৃত মোট সফটওয়্যারের প্রায় ১৩ শতাংশ যুক্তরাজ্যে রপ্তানি হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ থেকে আরও বেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সেবা আমদানি ও এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য যুক্তরাজ্যের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন, সহসভাপতি মনোয়ার হোসেন ও ব্রিটিশ দূতাবাসের বেসরকারি খাতের উন্নয়নবিষয়ক কর্মকর্তা মহেশ মিশ্রা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্চেই শুরু হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায় ৩’ এর শুটিং

পরবর্তী

গানটি পরিচিতজনরা পছন্দ করছেন: শ্রাবণী

পরবর্তী
শ্রাবণী সুন্দর পোশাক পরিহিত, প্রকৃতির মাঝে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

গানটি পরিচিতজনরা পছন্দ করছেন: শ্রাবণী

প্রকাশক দীপন হত্যা মামলার রায় আগামীকাল

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT