চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ১৮০০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

ভারত বাংলাদেশের ১৮০০ সরকারি কর্মকর্তাকে আগামী ৬ বছরে  প্রশিক্ষণ দেবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সে (এনসিজিজি)।

আজ ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৫ম বৈঠকে এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।

ভারতীয় কর্মকর্তাদের সূত্র জানায়, চুক্তির আওতায় ই-গভর্নেন্স, সার্ভিস ডেলিভারি, পাবলিক পলিসি এন্ড ইমপ্লিমেনটেশন, তথ্য প্রযুক্তি, বিকেন্দ্রীকরণ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং এসডিজি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রশাসনিক নীতি কৌশল নিয়ে বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

এনসিজিজিতে বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে এটি দ্বিতীয় এমওইউ। প্রথম এমওইউ স্বাক্ষর হয় ৫ বছর আগে, এর আওতায় ১৫০০ সরকারী কর্মকর্তার প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ হয়েছে।

এডিশনাল ডেপুটি কমিশনার/ এডিশনাল জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপপরিচালক স্থানীয় সরকার, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) এবং মন্ত্রণালয়ের সমমর্যাদার প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহবাগের অবরোধ তুলে নিলো আন্দোলনকারীরা

পরবর্তী

বিপিএলে কুমিল্লার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার

পরবর্তী

বিপিএলে কুমিল্লার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার

আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

আওয়ামী লীগের মহিলা সংসদ সদস্যদের তালিকায় ৪১ জন

সর্বশেষ

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT