চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সবাই স্ট্রাইকার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাইটব্যাক আনাই মোগিনী ওভারল্যাপ করে বক্সের সামনে। সেন্টার মিডফিল্ড থেকে শামসুন্নাহারও বক্সে। নিজেদের অঞ্চল সামলে চকিত শটে কখনো তারা গোল করছেন, কখনো করাচ্ছেন। কে স্ট্রাইকার, কে প্লেমেকার কিছু বোঝার উপায় নেয়। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে এমন বাংলাদেশকে দেখার পর কোচ গোলাম রব্বানি ছোটন শুক্রবার সবকিছু বুঝিয়ে বললেন।

‘আমাদের দলে নির্দিষ্ট কোনো স্ট্রাইকার নেই। সবাই স্ট্রাইকার। যে কেউ দলের জন্য গোল করবে,’ জানিয়ে ছোটন বলেন, ‘আনাই প্রতি খেলায় গোল করছে। নীলা গোল করছে। আঁখি প্রত্যেক টুর্নামেন্টে গোল করছে।’

এভাবে দলগত ফুটবল খেলে বাংলাদেশ পাকিস্তানকে প্রথম ম্যাচে ১৪ গোলে উড়িয়ে দিয়েছে।

উইঙ্গার শামসুন্নাহার জুনিয়র একাই করেছেন চার গোল। অ্যাটাকিং মিডফিল্ডার তহুরা খাতুন এবং সেন্টারব্যাক আনাই মোগিনী করেন দুটি করে গোল। সেন্টার মিডফিল্ডার মনিকা চাকমা, ডিফেন্সিভ মিডফিল্ডার মারিয়া মান্ডা, সেন্টারব্যাক আঁখি খাতুন, সেন্টার মিডফিল্ডার শামসুন্নাহার সিনিয়র করেন একটি করে গোল। ফরোয়ার্ডদের মধ্যে সাজেদা খাতুন দুই গোল করেন।

গোলাম রব্বানি ছোটন

এই মেয়েরা যেখানেই খেলছে, সেখানেই সাফল্য পাচ্ছে। গত বছর ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বিদেশের মাটিতে শুরুতেই চমক। এমন সাফল্যের রহস্য কী?

কোচ বলছেন ফিটনেস আর দলীয় বোঝাপড়াই সাফল্যের মূল কারণ, ‘আমাদের ভালো দিক হলো, প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত মেয়েরা একই ধারায় খেলতে পারে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। মেয়েদের ফিটনেস ভালো। বোঝাপড়াও দারুণ। এসব আমাদের জন্য বড় পাওয়া।’

Reneta

১৩ আগস্ট নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। গত আসরে নেপালিদের ৬ গোল দিয়েছিলো লাল-সবুজের মেয়েরা। এবার তবু সাবধান কোচ, ‘ইতিমধ্যে সাত মাস চলে গেছে। তারা অনুশীলনে ছিল। নিশ্চয়ই উন্নতি করেছে।’

দুই শামসুন্নাহার (বাঁদিকে জুনিয়র,ডানদিকে সিনিয়র)

এই বয়সেই মেয়েদের মনোজগতে সম্পূর্ণ পেশাদারিত্ব আনতে পেরেছেন ছোটন। সেটিও সাফল্যের বড় কারণ। ভুটানে টিম হোটেলের নিচে দাঁড়িয়ে শামসুন্নাহার সিনিয়র যা বললেন, তা শুনে মনে হল জাতীয় দলের কোনো খেলোয়াড়, ‘একটা ম্যাচ চলে গেছে, এটা শেষ। এখন মাথায় নাই। সামনের ম্যাচে কেমন খেলব, সেটাই আসল কথা। প্রস্তুত থাকতে হবে সেই ম্যাচের জন্য।’

চার গোল করা ছোটো শামসুন্নাহারের কথায় পরিপক্বতার ছোঁয়া। নিজের চার গোলকে আহামরি বলতে রাজি নন তিনি। বরং দলগত ফুটবলকে প্রাধান্য দিলেন, ‘মিডফিল্ডার বল গুছিয়ে দেয়, তারপর আমরা গোল করি। ব্যক্তিগত কোনো ব্যাপার না। আগে দলের খেলা খেলবো, তারপর গোল। দল ভালো না খেললে, আমি তো গোল করতে পারতাম না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT