চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সবচে বড় অর্জন গণতন্ত্র: গিবসন

পান্থ রহমান পান্থ রহমান
৬:০৮ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের ইতিহাসে সবচে বড় অর্জন হলো গণতন্ত্র, বারবার অগণতান্ত্রিক সরকার এলেও তারা গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন (ডিক্যাব)-এর নিয়মিত আয়োজন ‘ডিক্যাব টক-এ এবারের অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। শুরুর বক্তৃতায় বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ছাড়াও দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়া মৌলবাদ, বাণিজ্য সম্পর্ক, এমনকি ব্লগার হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন হাইকমিশনার।

গিবসন আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে মূল্যায়ন করে, তার প্রমাণ তারা বারবার দিয়েছে। সে কারণেই এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। যদিও সবশেষ দু’টি নির্বাচন যতোটা ভালো হওয়া উচিত ছিলো ততোটা হয়নি। তবে এও ঠিক শুধু ব্যালট বাক্স মানেই গণতন্ত্র নয়। বরং গণতন্ত্র হলো প্রতিদিনের জবাবদিহিতার।’

বিএনপির জাতীয় নির্বাচন থেকে সরে যাওয়াটা দুর্ভাগ্যজনক ছিলো বলে মন্তব্য করে তিনি বলেন, ‘যদি তারা থাকতো তাহলে কি হতো জানা নেই। কিন্তু আমি আশা করি বিএনপি রাজনৈতিক আলোচনার মধ্যেই থাকবে।’

সিটি নির্বাচনে হওয়া অনিয়মের তদন্ত হওয়া উচিত ছিলো বলেও মন্তব্য করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের সকালে আমি বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর তা বদলে যায়। পরে পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা গেছে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। বিএনপিও নির্বাচন থেকে সরে যায়। আশা করেছিলাম, অনিয়মের সুষ্ঠু তদন্ত হবে। সেটা না হওয়া লজ্জাজনক।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বাধা হরতাল, অবরোধ আর দুর্নীতি। সেই বাধা দূর করতে পারলে বাংলাদেশে ব্রিটিশসহ বিভিন্ন দেশের বিনিয়োগ বাড়বে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটিশ হাইকমিশনাররবার্ট গিবসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমকামী বিজ্ঞাপনে ইন্টারনেটে আলোড়ন (ভিডিওসহ)

পরবর্তী

লাতিন ফুটবলে সেরার লড়াই শুরু শুক্রবার

পরবর্তী

লাতিন ফুটবলে সেরার লড়াই শুরু শুক্রবার

ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT