বাংলাদেশ

বাংলাদেশের রেলওয়ে এবং বিমানবন্দরের উন্নয়নে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশের রেলওয়ে ও বিমানবন্দরের উন্নয়নে যুক্তরাজ্যের আগ্রহের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের সাক্ষাৎকারে বাংলাদেশের রেলওয়ে ও বিমানবন্দরের উন্নয়নে যুক্তরাজ্যের আগ্রহের বিষয় আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিমানবন্দর এবং রেল যোগাযোগ খাতের অবকাঠামো উন্নয়নে আগ্রহ দেখিয়েছে যুক্তরাজ্য। পাঁচ দিনের সফর শেষ করে দেশে ফেরার আগে একথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী।

তিনি জানান, বাংলাদেশের প্রকল্পগুলোতে কাজ পেতে ব্রিটেন তাদের রপ্তানি অর্থায়নও প্রায় চারগুণ বাড়িয়েছে।

এ খাত উন্নয়নে কাজ করার আগ্রহ আছে এমন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে পাঁচ দিনের সফরের ফাঁকে রুশনারা আলী এসব কথা বলেন।

দ্বিতীয় বারের মতো ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টারিয়ান রুশনারা আলী। এ দায়িত্বে নিজের দ্বিতীয় সফরে তার মূল লক্ষ্য বাংলাদেশের ‘রেলওয়ে খাত’।

নিজেকে গর্বিত ব্রিটিশ-বাংলাদেশি উল্লেখ করা রুশনারা মনে করিয়ে দেন, হার্ডিঞ্জ ব্রিজসহ বাংলাদেশের অবকাঠামোতে ঐতিহাসিকভাবেই আছে ব্রিটেন। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বড় রপ্তানি বাজার এবং সেই রপ্তানি পণ্য তাদের গর্বিত করে বলেও জানান বাংলাদেশের সিলেটে জন্ম নেওয়া ব্রিটিশ এমপি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:রুশনারা আলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…