চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘রাজনৈতিক সঙ্কট’ নিয়ে আজ ইউরোপিয়ান পার্লামেন্টে আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

একটি রাজনৈতিক জোটের প্রস্তাবে ইউরোপিয়ান পার্লামেন্টে আজ বৃহস্পতিবার বাংলাদেশের রাজনৈতিক অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ওই প্রস্তাবে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের অবসানের পাশাপাশি একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে করা হয়েছে।

এছাড়াও দেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাতে প্রস্তাব আনা হয়েছে। গণতান্ত্রিক সুশাসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পর্যালোচনার কথাও বলা হয়েছে ওই প্রস্তাবে।

ব্রাসেলসের স্থানীয় সময় সকাল ১০টার পর বাংলাদেশ নিয়ে আলোচনা হবে। প্রস্তাবটি তুলেছে গ্রুপ অব দ্য প্রগেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস ইন দ্য ইউরোপীয় পার্লামেন্ট বা এস অ্যান্ড ডি গ্রুপ। গ্রুপের ওই প্রস্তাবে তাদের ভাষায়, বাংলাদেশে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার উত্থাপন করা ওই প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে কথা বলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে বিদেশী হত্যার ঘটনায় নিন্দা জানানো হয়েছে ওই প্রস্তাবে। প্রকাশক ও ব্লগারদের ওপর হামলা এবং তাদের হত্যায় নিন্দা জানানো হয়েছে।

এস অ্যান্ড ডির ওই প্রস্তাবে বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকাশক ও ব্লগারদের পাশাপাশি বিদেশী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা ও বিরোধী রাজনৈতিক কর্মীদের গুম নিয়ে তদন্তের জন্যও  আহ্বান জানানোর কথা বলা হয়।

এতে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্ববানও জানানো হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোকে কাজ করার সুযোগ করে দেওয়া, গণমাধ্যমবিষয়ক নতুন নীতিমালা প্রত্যাহার এবং মত ও বাক প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বলার পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যম অবিলম্বে চালুর আহ্বান জানানো হয়।

প্রস্তাবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ২০১৫ এবং তথ্যপ্রযুক্তি আইনকে মত প্রকাশের স্বাধীনতার আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রাখা এবং রাষ্ট্রবিরোধী প্রকাশনার অভিযোগ প্রত্যাহারেরও কথা বলা হয়।

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নইউরোপীয় পার্লামেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পৌরনির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি

পরবর্তী

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা সন্তোষজনক: যুক্তরাষ্ট্র

পরবর্তী

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা সন্তোষজনক: যুক্তরাষ্ট্র

তুর্কি প্যান-ইসলামিজম আর পাকিস্তানিজমে বাংলাদেশও ‘ডিপলি ডিস্টার্বড’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT