চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ফুটবলে বাংলাদেশের এশীয় পর্যায়ে সেরা সাফল্য এসেছে মেয়েদের মাধ্যমে। এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স ফুটবলে‘সি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশের  অনূর্ধ্ব-১৬ মহিলা দল। গ্রুপের শেষ ম্যাচে তারা ৪-০ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে  বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচের তৃতীয় মিনিটে বাংলাদেশ  ক্যাপ্টেন কৃষ্ণা রাণির  হেডে পেয়ে যায় প্রথম গোল। ৩৬ মিনিটে পেনাল্টি শট থেকে গোল করতে পারেননি বাংলাদেশের শামসুন্নাহার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৫২ মিনিটে ক্যাপ্টেন  কৃষ্ণা রাণি দলের ও নিজের পক্ষে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। ৫৮ মিনিটে লাল-সবুজের পক্ষে তৃতীয় গোল করেন আনুচিং।  শেষ হওয়ার চার মিনিট আগে তহুরা ম্যাচের চতুর্থ গোল করেন। 

বাছাই পর্বের টুর্নামেন্টে বাংলাদেশ পাঁচ ম্যাচের সব’কটিতেই জিতেছে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ মূলপর্বে খেলবে।
মূলপর্বে বাংলাদেশের কিশোরীরা খেলবে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো পরাশক্তিদের সঙ্গে।

বাছাইপর্বে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরুটা করেছে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুর, কিরগিজস্তানকে হারিয়ে চূড়ান্ত পর্বের স্বপ্ন দেখায় মার্জিয়া, সানজিদারা। চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি অনূর্ধ্ব-১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT