স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কৃষি নির্ভর বাংলাদেশের মূল চালিকা শক্তি কৃষি।
বৃহস্পতিবার রাজধানীর বারিধারার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে তিন দিনব্যাপি পঞ্চম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেলা উদ্বোধন করে সৈয়দ আশরাফ আরও বলেন, গ্রামে শহরে আজ কারও নিউট্রেশনের অভাব নাই, এখানে এখন মাতৃমৃত্যেুর সংখ্যা কমছে, শিশু মৃত্যেুর সংখ্যা কমছে। এসব মিলেই দেশটা এগিয়ে যাচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে।
পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মোদি আসার পরে বাংলাদেশের সাথে ভারতের সর্ম্পক আরো গুরুত্ব পাবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী।
৩০ মে পর্যন্ত চলবে এ কৃষি প্রযুক্তি মেলা। মেলায় ১৪টি দেশের একশ’র বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।







