চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর প্রাণ বাঁচানো সেই ভারতীয় মেজর

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
২:২১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে মেজর অশোক তারা (বামে)

বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে মেজর অশোক তারা (বামে)

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নতুন বাংলাদেশের মুক্তিবাহিনী আর ভারতীয় মিত্রবাহিনীর কাছে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্যসহ আত্মসমর্পণ করেন পাকিস্তানের জেনারেল আমির আবদুল্লাহ খান ‘টাইগার’ নিয়াজি।

কিন্তু আপাতদৃষ্টিতে মুক্তিযুদ্ধ শেষ হলেও সব কাজ তখনো শেষ হয়ে যায়নি। নিয়াজি ও তার বাহিনীর আত্মসমর্পণের ঠিক একদিন পরই একটি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ মিশন এসে পড়ে ভারতীয় সেনা কর্মকর্তা মেজর অশোক তারার কাঁধে- বঙ্গবন্ধুর পরিবারকে বাঁচানোর মিশন।

কিছুদিন আগেই ‘গঙ্গাসাগরের যুদ্ধে’ বীর চক্র সম্মাননা পাওয়া ২৯ বছর বয়সী তারাকে ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং পরিবারকে উদ্ধার করতে হবে, যাদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর ২৪ বছর বয়সী কন্যা শেখ হাসিনা আর তার মেয়ে পুতুল ও ছেলে জয়।

Banglabid

পুরো পরিবারকে আটকে রাখা হয়েছিল ধানমণ্ডি আঠারো নম্বরের একটি সুরক্ষিত বাড়িতে, যেখানে পাহাড়া দিচ্ছিল গুলি করতে সদাপ্রস্তুত ডজনখানেক পাকিস্তানে সেনা সদস্য। বাড়িটি বিমানবন্দর থেকে মাত্র মিনিট বিশেকের দূরত্বে।

অবসরপ্রাপ্ত কর্নেল অশোক তারা

গোপন মিশন ছিল বলে তারার সঙ্গে ছিল মাত্র তিনজন সহযোগী সেনা। ওই চারজন মিলে অত্যন্ত সূক্ষ্ম কৌশল এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কোনো পক্ষের একফোঁটা রক্তও না ঝরিয়ে বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে সেদিন নিরাপদে উদ্ধার করে আনেন। ১৭ ডিসেম্বরের সেই উপকারের জন্য আজও অশোক তারার কাছে কৃতজ্ঞ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর জীবন রক্ষাকারী এখন অবসরপ্রাপ্ত কর্নেল তারা। ওই ঘটনার ৪৬ বছর পর শেখ হাসিনার এবারের ভারত সফরে তার আবার দেখা হলো প্রাণ বাঁচানো সেই বীর যোদ্ধার সঙ্গে। এবারের ভারত সফরে শনিবার দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া মিত্রবাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন অশোক তারা। সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এবং অশোক তারাকে একসঙ্গে দেখা যায়।

Reneta

শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর টাইমস অব ইন্ডিয়াকে সাবেক এই সেনা কর্মকর্তা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শেখ হাসিনাজি আমাকে এবং আমার স্ত্রী আভাকে দেখে খুব খুশি হয়েছেন। তিনি মোদিজিকে বলেছেন, আমি তাকে এবং তার পরিবারকে কোনো নিরস্ত্র অবস্থায় একা উদ্ধার করেছি।’

হাসিনা-মোদির সঙ্গে অশোক তারা ও তার স্ত্রী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষদিকে ভারত অংশ নিয়ে ১৩ দিনে ৩ হাজার ৮৪৩ জন সৈন্য হারানোর মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করে। তবে তাদের মধ্যে অশোক তারা এমন একজন মানুষ, যার সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের একটি বিশেষ ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে যায়, সেই ১৭ ডিসেম্বরের মধ্য দিয়ে।

কী হয়েছিল সেদিন
১৯৭১ সালের দিনটি ছিল শীতকাল। তারা এবং তার তিন সহযোগী সেনা গাড়িতে করে ধানমণ্ডি যাচ্ছিলেন। কিন্তু যে বাড়িতে বঙ্গবন্ধুর পরিবারকে আটকে রাখা হয়েছে, তার একটু আগেই একটা জটলা তাদের থামতে বাধ্য করে। সামনে একটি পোড়া গাড়ি, ভেতরে চালকের আসনে একটি মৃতদেহ পড়ে আছে। উপস্থিত লোকজন জানালো, এলাকার অবস্থা ভালো না। এই অবস্থায় সামনে এগোনো খুবই বিপজ্জনক।

এমন পরিস্থিতিতে ধানমণ্ডি আঠারো নম্বর বাড়িটির সামনে উপস্থিত পাকিস্তানি সেনাদের তাক করা রাইফেলের সামনেই অশোক তারা নিজের অস্ত্র গাড়িতেই সঙ্গীদের কাছে রেখে একা বেরিয়ে বাড়িটির দিকে এগোতে থাকলেন। বঙ্গবন্ধুর পুরো পরিবারকে যে কোনো আকস্মিক পরিস্থিতিতে হত্যার নির্দেশনা পাওয়া পাকিস্তানি সেনাদলটি তাকে সতর্ক করে, আর কাছে গেলেই গুলি করা হবে।

উচ্চপদস্থদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল ডজনখানেক সদস্যের সেই সেনাদল। এমনিতেই তারা আছে অনেকটা দিশেহারা অবস্থায়। পরিস্থিতি বিবেচনা করে পাঞ্জাবি আর হিন্দি মিলিয়ে মেজর দলটিকে বোঝাতে চেষ্টা করলেন, যেন তারা অস্ত্র নামিয়ে ফেলে।

ধানমণ্ডি আঠারো নম্বরের এই বাড়িতে আটকে ছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী-পরিবার

‘পাকিস্তানি সেনাবাহিনী যে আত্মসমর্পণ করেছে, ঢাকায় তাদের ক্ষমতার পতন হয়েছে এবং যুদ্ধ যে আক্ষরিক অর্থেই শেষ – এ ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না,’ বলেন অশোক তারা, ‘আমি তাদের বললাম, যদি এটা সত্যি না হতো, তবে একজন ভারতীয় সেনা কর্মকর্তা তাদের সামনে অস্ত্র ছাড়া দাঁড়িয়ে থাকতে পারত না।’ নিজের কথার প্রমাণ হিসেবে মাথার ওপর উড়তে থাকা কয়েকটি ভারতীয় হেলিকপ্টারও দেখিয়ে দিলেন তিনি।

মেজর অশোক তারা ওই পাকিস্তানি সেনাদের নিশ্চয়তা দিলেন, এখন আত্মসমর্পণ করলে তাদেরকে নিরাপদে পরিবারের কাছে ফেরত পাঠানো হবে। অবশেষে দায়িত্বরত সেনাদলটি নরম হয়ে আসে। তারার কথা শুনে বঙ্গবন্ধুর পরিবারকে অবরোধ থেকে নিরাপদে বের হতে দেয়া হয়।

১৯৬৩ সালে ইন্ডিয়ান আর্মির ফরটিন গার্ডস বাহিনীতে কমিশন হন অশোক তারা এবং ১৯৯৪ সালে তিনি কর্নেল মর্যাদা নিয়ে অবসর গ্রহণ করেন। অশোক তারার কৌশলে সেই দিন উদ্ধার পাওয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের জুনে তাকে ‘ফ্রেন্ড অব বাংলাদেশ’ পদকে ভূষিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT