চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে ম্যাকেঞ্জির পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণ দেখিয়ে সাউথ আফ্রিকা বসেই বৃহস্পতিবার বিসিবিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।

পদত্যাগ করলেও বাংলাদেশের প্রতি সবসময় আলাদা একটা টান থাকবে বলেও জানিয়েছেন তিনি, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হল, আমাকে লম্বা সময় ধরে পরিবারের বাইরে থাকতে হচ্ছিল। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি, সামনের ব্যস্ত সূচি ও সকল সংস্করণে কাজ করা- সবমিলিয়ে আমার পরিবারের জন্য এটা কঠিন হয়ে পড়ছিল।’

‘টাইগারদের অংশ হতে পারায় আমার ভালো লেগেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য আমার হৃদয়ে সবসময় একটি কোমল জায়গা থাকবে এবং কাজ করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান ম্যাকেঞ্জি। তার কোচিংয়ের ধরণ দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে টাইগার ব্যাটসম্যানদের মাঝে। তার হাত ধরে ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা চলছিল বাংলাদেশের। তাই ২০১৯ সালে মূল কোচ স্টিভ রোডসকে ছেড়ে দিলেও দুবছরের জন্য নতুন চুক্তি করা হয় ম্যাকেঞ্জির সঙ্গে। মূলত সাদা বলের জন্য হলেও লাল বলেও ব্যাটসম্যানদের গুরু ছিলেন তিনি।

ব্যাটসম্যানদের দেখভালের পাশাপাশি তাদের মানসিক চাপ কাটাতেও সাহায্য করতেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান। বছরের শুরুতে ধীরলয়ে রান তোলার জন্য যখন প্রশ্নবিদ্ধ হচ্ছিলেন তামিম ইকবাল, তখন তার পক্ষ নিয়ে সবাইকে জবাব দিয়েছেন ম্যাকেঞ্জি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটবিসিবিম্যাকেঞ্জিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT