কার্ডিফের মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন মোস্তাফিজুর রহমান। দ্রুতই তুলে নেন ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের উইকেট। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ের সামনে শুরুতে উইকেট হারিয়ে সহজাত ব্যাটিং করতে পারছে না ভারতীয় ব্যাটসম্যানরা।
ভারত- ৫০/২ (১৪)
ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা করতে পারছিলেন না সহজাত ব্যাটিং। প্রথম দুই ওভার মেডেন তোলা মাশরাফী বিন মোর্ত্তজা ৬ ওভারে দিয়েছেন ২২ রান।
ধাওয়ানকে (১) এলবিডব্লিউ করা মোস্তাফিজ ৫ ওভারে দিয়েছেন ১৯ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ১ ওভারে দিয়েছেন ২ রান। পেসারদের কিপটে বোলিংয়ে কিছুটা চাপে ভারত।
তখন বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই আঘাত হানেন রুবেল হোসেন। ৪২ বলে ১৯ করা রোহিতকে বোল্ড করে সাজঘরের পথ দেখান।
পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। খেলা হওয়া দূরে থাক টস করতেই মাঠে নামতে পারেননি দুদলের অধিনায়ক। কার্ডিফে আজ বাংলাদেশ-ভারত ম্যাচে সেই দশা হয়নি। টস হয়েছে নির্ধারিত সময়েই। তবে বৃষ্টি হানা দিয়েছিল। মোস্তাফিজুর রহমানের করা চারটি ডেলিভারির পরই সবাইকে দৌড়ে ড্রেসিংরুমে আশ্রয় নিতে হয়। বৃষ্টি থামলে কিছুপর আবারও খেলা শুরু হয়।








