চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে নেপালের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

ইমনের আত্মঘাতী গোলে অনূর্ধ্ব-১৯-এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-২ গোলে জয় পেয়েছে নেপাল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই সেমিফাইনালে উঠলো নেপালিরা। তবে প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। গোলের দেখা পেয়ে যায় দ্রুতই। খেলার ১১ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন রোহিত ‍সরকার। আগের ম্যাচে ভুটানের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুই মিনিট পর আরো একটি সম্ভাবনাময় আক্রমণ করেছিলো বাংলাদেশ। তবে তা ‍রুখে দেন নেপালি গোলকিপার।

কিন্তু ১৭তম মিনিটে আকাশ থাপাকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় নেপাল। প্রাপ্ত সুযোগ থেকে স্বাগতিকরা সমতায় ফেরান অঞ্জন বিস্তা। ২০ মিনিটে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ ইব্রাহিমের জোড়ালো শট প্রতিহত হয় গোলবারে। ২৪ মিনিটে একটি সুযোগ হাতছাড়া করে নেপালও।

প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোলের সুযোগ পায় বাংলাদেশ। তবে বল ক্রসবারের উপর দিয়ে মেরে তা নষ্ট করেন সরকার। এরপর আরো কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ। কিন্তু সরকার-সাব্বিরদের সামনে দেয়াল দাঁড়ান নেপালের গোলকিপার সুজিত।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। ৯৩ মিনিটে নেপালের নেওয়া ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন বাংলাদেশের ইমন। আর তাতেই ২-১ গোলে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিতে যায় নেপাল।

গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের যুব দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নেপাল ফুটবলসাফ ফুটবল অনূর্ধ্ব-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT