চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেই ‘ব্ল্যাক ডে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বাংলাদেশের ফুটবল ইতিহাসে কালো দিন আজ ২১ সেপ্টেম্বর। ১৯৮২ সালের এই দিনে (২১ সেপ্টেম্বর) খেলার মাঠ থেকে কারাগারে যেতে হয়েছিল আবাহনীর ১৪ ফুটবলারকে। পরদিন সকালে কয়েকজনকে ছেড়ে দিলেও বিভিন্ন মেয়াদে জেল খাটতে হয়েছিল চারজনকে।

ঢাকা লীগের শেষ ম্যাচে মোহামেডান-আবাহনীর খেলায় আবাহনীর অধিনায়ক আনোয়ার হোসেনের কর্নার থেকে বল গোললাইন অতিক্রম করে। কিন্তু মোহামেডানের গোলকিপার মোহসিন তা হাত দিয়ে ফিরিয়ে দেন। আবাহনীর খেলোয়াড়রা গোলের দাবি জানালে রেফারি আবদুল আজিজ তা বাতিল কর দেন। এতে উত্তেজিত হয়ে আবাহনীর ফুটবলাররা সহকারী রেফারি মহিউদ্দিন চৌধুরীকে মারধর করেন। মাঠের এ উত্তেজনা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে।

সমর্থকরা স্টেডিয়ামের ভেতর ও বাইরে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এর জেরে ওইদিন রাতে আবাহনীর দুই বিদেশীসহ (পাকির আলী ও অশোকা) ১৪ জন খেলোয়াড়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রমনা থানা পুলিশ।

জাতীয় ক্রীড়া পরিষদের হোস্টেলে ছিল জাতীয় ফুটবল দলের ক্যাম্প। রাতেই সরকারি সম্পত্তি বিনষ্ট, রেফারি লাঞ্ছিত, জনসম্পত্তি বিনষ্ট ও উসকানিমূলক আচরণের অভিযোগে ক্যাম্পে থাকা আবাহনীর ফুটবলারদের গ্রেফতার করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

আবাহনী ক্লাব থেকে গ্রেফতার করা হয় দুই বিদেশীকে। পরদিন শ্রীলংকান দূতাবাসের কর্মকর্তারা এসে পাকির আলী ও অশোকাকে ছাড়িয়ে নিয়ে যান। বাকিদের পাঠানো হয় আদালতে।

আদালত কাজী সালাউদ্দিন, গোলাম রব্বানী হেলাল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও আনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে বাকিদের খালাস দেন।

Reneta

অধিনায়ক আনোয়ার ও হেলালকে ছয় মাস এবং চুন্নু ও সালাউদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। আনোয়ার ও হেলালকে পাঠানো হয় রাজশাহী কারাগারে এবং চুন্নু ও সালাউদ্দিনের জায়গা হয় যশোর জেলে। তবে সাধারণ ক্ষমতায় ফুটবলাররা ১৭ দিন জেল খেটে মুক্তি পান।

ঘটনাবহুল ওইম্যাচে মোহামেডান ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই ফুটবলাঙ্গনে এই দিনটি ‘ব্ল্যাক ডে’ হিসেবেই পরিচিত।

তবে বিশ্ব ক্রীড়াঙ্গনে ‘ব্ল্যাক’ সেপ্টেম্বর আছে আরেকটি। সেটি জার্মানিতে। হিটলার আমলে ইহুদি নিধনযজ্ঞ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনের সুযোগ পায় তৎকালীন পশ্চিম জার্মানি। সেই অলিম্পিকেই ইসরায়েলি এ্যাথলেটদের ওপর হামলা করে ফিলিস্তিনী গেরিলা গ্রুপের একটি দল। তারা ১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর মিউনিকে গেমস ভিলেজে এই হামলা চালায়। ১১ এ্যাথলেটদের তারা পণবন্দী করে। তাদের মধ্যে দুজন ঘটনার সময়েই নিহত হন। পরে জার্মানির কমান্ডোরা পাল্টা হামলা চালিয়ে গেরিলাদের মেরে ফেলে।

এই ঘটনার দশ বছর পর বাংলাদেশের ফুটবলে ব্ল্যাক ডে’এর ঘটনা ঘটে। ফুটবলাঙ্গনে এখন আর ওই দিনটি নিয়ে আলোচনা হয় না, কথা বলতে আগ্রহ বোধ করেন না সালাহউদ্দিন, চুন্নু ও হেলালরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএল টি২০ চতুর্থ আসরে বাদ সিলেট, ফিরছে রাজশাহী-খুলনা

পরবর্তী

মোহামেডানের বিপক্ষে আবাহনীর বড় জয়

পরবর্তী

মোহামেডানের বিপক্ষে আবাহনীর বড় জয়

কাশ্মির হামলা: প্রমাণ দিতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনারকে তলব

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT