চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ধারাবাহিক সাফল্য সুসংবাদ: ডু-প্লেসিস

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৬:৫৪ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক সাফল্য আর চমক জাগানো উত্থানকে বিশ্ব ক্রিকেটের জন্য সুসংবাদ বলে মনে করছে সাউথ আফ্রিকা। দেশটির টি-টুয়েন্টি দলের অধিনায়ক ফাপ ডু-প্লেসিসের ভাষায়, বাংলাদেশ আর মোটেও ছোট দল নয়, সমীহ করার মতো প্রতিদ্বন্দ্বি। বাংলাদেশকে হারানোর প্রত্যয় থাকলেও তিনি মনে করেন, এদেশের উষ্ণ আবহাওয়া কঠিন চ্যালেঞ্জ দাঁড় করাতে পারে।

বড় আসরের বড় দল, কাগজে-কলমে বরাবরই ফেভারিট। তবে শিরোপার শেষ লড়াইয়ে বরাবরই পিছিয়ে পড়া সাউথ আফ্রিকা এক বছর পর আবারো বাংলাদেশে। এবার টিম-টাইগার্সের বিপক্ষে টি-টুয়েন্টি, ওয়ানডে আর টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ।

ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা। তিন ফর্মেটের দলের তিন অধিনায়ক। ২০১৪’র ঢাকায় টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে বিদায় নেওয়ার পর হোম অফ ক্রিকেটে টি-টুয়েন্টি দিয়েই শুরু বাংলাদেশের সঙ্গে সিরিজ।

‘টিম-টাইগার্সের’ দুর্দান্ত উত্থানে মুগ্ধ প্রোটিয়াস। তবে সাকিব, তামিম আর মাশরাফি ছাড়াও বাংলাদেশের উষ্ণ আবহাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে বলে আশংকা।

সাউথ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো বলেন, বিশ্বকাপ শেষে আমরা আবারও নতুন উদ্যমে মাঠে নামছি। আমাদের এই দলটি তরুণ, প্রতিভাবানদের সঙ্গে অভিজ্ঞদের মিশ্রনে গড়া। এই উপমহাদেশে আমাদের রেকর্ড খারাপ নয়। শ্রীলংকার মাঠে সিরিজ জিতেছি। ভারতকেও টেস্ট সিরিজে হারানোর সুখস্মৃতি আমাদের রয়েছে।

ডু-প্লেসিস বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অবিশ্বস্য সাফল্যই প্রমাণ করে তারা আর মোটেই ছোট দল নেই, সমীহ জাগানো প্রতিদ্বন্দ্বি। ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ আমরাও টিভিতে দেখেছি। তবে তাদের সামলানোর প্রস্তুতি আমাদের রয়েছে।

‘এটাও জানি বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরা পারফরমেন্সটাই দিতে হবে। আইপিএলে বিভিন্ন দলে আমাদের বেশ কয়েকজন দীর্ঘদিন খেলে এই উপমহাদেশের আবহাওয়া এবং উইকেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে।’

পাকিস্তান-ভারত বধের পর আরো একটি সাফল্যের স্বপ্ন নিয়ে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল।

মুস্তাফিজের পেস আক্রমণে ভারতকে কাবু করার পর এবার সাউথ আফ্রিকার বিপক্ষে ভিন্ন পরিকল্পনা। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক, ওয়ানডেতে চার এবং টি-টুয়েন্টি ষষ্ঠ দল সাউথ আফ্রিকাকে স্পিন বোলিং এ কাবু করার ছক কষছে টাইগাররা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত

পরবর্তী

দুই নারীর শিরশ্ছেদ করলো আইএস

পরবর্তী

দুই নারীর শিরশ্ছেদ করলো আইএস

বরিশাল পুলিশের উপ-কমিশনার বরখাস্ত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT