চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দেখানো পথে চলুক প্রতিবেশীরা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:৩২ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

প্রতিবেশী দেশগুলোর বিষয়ে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিশেষ করে বর্তমান সরকার যে নীতিতে রয়েছে, তা নতুন করে স্মরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিয়া ইকোনোমিক সামিটের সমাপনী অধিবেশনে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন: প্রতিবেশী দেশের সাথে সংঘাত নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাস করে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্য বাংলাদেশের আপামর জনগণের ভাষা। দেশের প্রায় সব মানুষ এই নীতিতে বিশ্বাস করে বলে আমরা মনে করি। এ কারণে প্রতিবেশীর যেকোনো সংকটে সর্বস্তরের জনগণ এগিয়ে আসে। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশও যেকোনো সংকটে প্রতিবেশীর পাশে দাঁড়ায়, যদিও সেখানে নানা ধরনের ঝুঁকি থাকে।

এমনই এক সংকটের নাম রোহিঙ্গা। মিয়ানমার যখন রাখাইনে নিজস্ব নাগরিকদের ওপর জাতিগত নিধন চালিয়েছে, তখন দরজা বন্ধ করে রাখতে পারেনি বাংলাদেশ। নানা ধরনের ঝুঁকি সত্ত্বেও মানবতার খাতিরে তাদেরকে আশ্রয় দেয়া হয়েছে।

কিন্তু এই সংকটের অবসান বা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার সবসময় গোয়ার্তুমির পরিচয় দিয়েছে। এমনকি তারা বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডও করেছে। এটা কখনোই প্রতিবেশী সূলভ আচরণ নয়। তবুও বাংলাদেশ সেসব ফাঁদে পা না দিয়ে দক্ষতার সাথে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের এই ভূমিকা প্রশংসনীয়।

এক্ষেত্রেও প্রতিবেশী একাধিক দেশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। মিয়ানমারের তৈরি করা আঞ্চলিক এ সংকট যে শুধু দুই দেশের সমস্যা, তা নয়। বরং এ সংকট দীর্ঘমেয়াদী হলে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অনেক দেশকেই ভোগান্তিতে পড়তে হবে। এরপরও রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক ও বিশ্বনেতাদের গাফিলতি অগ্রহণযোগ্য।

Reneta

এছাড়া ভারতের সঙ্গেও তিস্তা, সীমান্ত হত্যাসহ অমীমাংসিত নানা বিষয় রয়েছে। আমরা মনে করি, প্রতিবেশীর সঙ্গে বিভিন্ন বিষয়ে সমস্যা থাকবে সেটাই স্বাভাবিক। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানও করতে হবে। যত দ্রুত এর সমাধান হবে ততোই মঙ্গল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পর প্রতিবেশী দেশ সমূহের সংশ্লিষ্ট সবাই সমস্যা সমাধানে আরও বেশি আন্তরিক হবেন বলেই আমাদের আশাবাদ।

ইন্ডিয়া ইকোনোমিক সামিট এই অঞ্চলের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সমস্যা সমাধান করে অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলেই আমরা আশা করি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্ডিয়া ইকোনোমিক সামিটপ্রতিবেশীরোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান 
 ছবি: সংগৃহীত

জিয়া-খালেদা-তারেকের মতো আর যারা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জুলাই সনদে সবার শেষে সই জুলাই অভ্যুত্থানকারীদের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT