চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৮:১০ অপরাহ্ণ ৩১, মে ২০১৬
পরিবেশ
A A

বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে। বাড়ছে বৃষ্টি, ঝড় আর খরাও। বাংলাদেশের আবহাওয়া রিপোর্টে এমন তথ্য দেয়া হয়েছে। গত ৩০ বছরের আবহাওয়া বিশ্লেষণ করে এ রিপোর্ট দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৯৮১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আবহাওয়ার গতি প্রকৃতির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের আবহওয়া ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছে । স্বাভাবিকের তুলনায় খারাপের দিকে যাচ্ছে রাজশাহী, ঢাকা, বরিশালের আবহওয়া। বাংলাদেশের আবহাওয়ার এই রিপোর্ট করতে সহায়তা করেছে নরওয়েজিন মেট্রেলজিক্যাল ইনস্টিটিউট।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আয়েশা খাতুন বলেন, শৈত্য প্রবাহ, বর্ষাকাল এগুলো বাংলাদেশের কোন অঞ্চলে কত দিন করে হচ্ছে, কি রকমের প্রভাব পড়ছে এ জিনিসগুলো সাধারণ মানুষের জন্য খুবই উপকারী। আমরা ১৯৮১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রিপোর্টে আমরা দেখেছি যে ৩৪টি স্টেশনে আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উর্ধ্বমুখী।

প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়াল বলেন, জনসংখ্যা বৃদ্ধি প্রতিনিয়ত ভূমির ওপর অত্যাচার ও ভূমি কমে যাওয়া সহ সব কিছু মিলিয়ে বাংলাদেশের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। ঝড়, জলচ্ছাস বন্যার মতো অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ সব সময়ই দুর্যোগ মোকাবেলা করে। দুর্যোগ মোকাবেলায় বাড়তি প্রস্তুতি গ্রহন করতে নানা কার্যক্রম গ্রহন করছে সরকার।

আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগে সব সময়ই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নরওয়ের রাষ্ট্রদূত মেরিটা লনডিমো বলেন, আবহাওয়ার গতি প্রকৃতি আমাদের সবারই জানা উচিত। আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলে জানমালের ক্ষতি কম হয়।

প্রকৃতিকে মোকাবেলা করেই সবাইকে বাঁচতে হয়, আর এ জন্যেই প্রয়োজন ব্যাপক প্রস্তুতি।

আবহাওয়া অধিদপ্তরের ৩৪টি স্টেশনের নিয়মিত আবহাওয়া বিশ্লেষন করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম ওপেন ইনডোর আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু

পরবর্তী

যেন রূপকথার এক নায়ক

পরবর্তী

যেন রূপকথার এক নায়ক

বাড়ি ফিরলেন মুস্তাফিজ

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT