চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের টেস্টের যত স্মৃতি

আদিল আহমেদআদিল আহমেদ
৯:৩৩ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

২০০০ সালে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাবার পর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাবিবুল বাশারের ৭১ রানের ইনিংস এখনও বাঙালির মনে স্পন্দন যোগায়।  এখনো চোখে ভাসে আমিনুল ইসলাম বুলবুলের সেই নান্দনিক শতক। নাইমুর রহমান দুর্জয়ের ছয় উইকেট। ভারতের বিপক্ষে ওই ম্যাচটিতে জয় বঞ্চিত হলেও প্রাপ্তির খাতা ছিল সোনায় মোড়ানো।

স্বীকৃতি পাবার পর প্রথম জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় প্রায় ৫ বছর। চট্টগ্রামে ২০০৫ সালের জানুয়ারিতে হাবিবুল বাশারের নেতৃত্বে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। ২ ম্যাচ সিরিজের ১-০ তে সিরিজ জয়ের কথা এখন এদেশের ক্রিকেট ভক্তদের মনে অমলিন।

এরপরের অপেক্ষাটা তিন বছরের। সময়টা ২০০৯। কিংস্টনে  ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারিয়েছিল মাশরাফি বাহিনী। প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৮ রান। মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নিয়েছিলেন ৮টি উইকেট। সঙ্গে সাকিব আল হাসান ৫টি। সেবারই দ্বিতীয় টেস্টে গ্রানাডায় ক্যারিবিয়ানদের ৪ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জয়ের গর্জন বিশ্বব্যাপি শুনিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

২০১৩ সালে হারারেতে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে জয় বঞ্চিত হলেও ১৪৩ রানে দ্বিতীয় টেস্ট জিতে ট্রফি ভাগাভাগি করেছিল মুশফিক রহিমের দল। এর পরের বছরই ঘরের মাঠে জিম্বাবুয়েকে ঢাকা, খুলনা, চট্টগ্রামের তিনটি ভেন্যুতেই ৩-০তে হারিয়ে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি মুশফিকদের এখনো অনুপ্রাণিত করে। এই সিরিজেই বাংলাদেশের ৫টি সেঞ্চুরিসহ রয়েছে বেশ কিছু রেকর্ড।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের হোম অব ক্রিকেটের ঐতিহাসিক জয়। গেল বছরের অক্টোবরে ৩ দিনেই ঢাকা টেস্ট জিতে সিরিজ ড্র করে বাংলাদেশ। ব্যাটে বলে ধৈর্যেকরর পরিচয়ে প্রথম ইনিংসে ১৪৭ বলে ১০৪ আর দ্বিতীয় ইনিংসে অর্ধশতক তামিমের। তবে মূল কৃতিত্বটা স্পিনারদেরই। এক টেস্টে ১২ উইকেটসহ ২ ম্যাচ সিরিজের টেস্টে তরুণ তুর্কী মেহদী হাসান মিরাজের শিকার ১৯ উইকেট যা বাংলাদেশের হয়ে এই টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

সময় গড়িয়ে ৯৯ টেস্টের পর শততম টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট।  নতুন এক দিগন্তের জন্যে চাতক পাখির মতোই অপেক্ষা টাইগার ভক্তদের। উত্তাল মার্চের ১৫ তারিখ শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে শুরু হবে বাংলাদেশের ক্রিকেটীয় সেই ‘যুদ্ধ’!

Reneta

 

https://www.youtube.com/watch?v=2hSjEiUASu8

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT