চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘গণ্ডি’-তে দেবজ্যোতি মিশ্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’র ডাবিং শেষ। চলছে সম্পাদনার কাজ। এবার এ ছবির সঙ্গে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের সুপরিচিত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

ছবিটির আবহসংগীতের পাশাপাশি একটি গানের সংগীত পরিচালনায় দায়িত্বে থাকছেন তিনি। এ প্রসঙ্গে দেবজ্যোতি মিশ্র বলেন, ছবিটির বিষয়-বৈচিত্র্য ভালো। গত বছরের শেষের দিকে পরিচালক ফাখরুল আরেফীন খান, এই ছবির গল্পটি আমায় শেয়ার করেন। তার মুখে গল্পটি শুনেই ছবির আবহ সংগীত পরিচালনায় রাজি হয়েছি। আশা করছি সবাইকে একটু ভিন্ন কিছু উপহার দিতে পারব। পাশাপাশি একদল তরুণ এই ছবির পেছনে কাজ করছেন, তাদের জন্যও শুভ কামনা।

নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, এই ছবির গল্পে যেমন রয়েছে পাশ্চাত্যের আধুনিকতা, ঠিক তেমনি আছে প্রাচ্যের বিভিন্ন ঘটনা। যেহেতু আমার ছবির দৃশ্যধারণ বাংলাদেশ ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে হয়েছে। সে কারণেই আমি চিন্তা করছিলাম যে এমন কাউকে দিয়ে ছবিটির আবহ সংগীতের কাজটি করাতে চাই যিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সংগীত নিয়ে কাজ করেন। তখনই মনে হলো দেবজ্যোতি মিশ্রর কথা। তার সঙ্গে কথা বলা মাত্রই তিনিও রাজি হলেন।

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ‘ফেলুদা’ খ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা।

‘ভুবন মাঝি’র পর ফাখরুলের দ্বিতীয় ছবিতে পরমব্রত না থাকলেও সেই ছবির গুরুত্বপূর্ণ দুই চরিত্র অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান আছেন ‘গণ্ডি’তে। এছাড়াও দেখা যাবে আমান রেজা ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পায়েল মুখার্জিকে। ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণ্ডিদেবজ্যোতি মিশ্রফাখরুল আরেফীন খানভুবন মাঝিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT