অর্থনীতি

বাংলাদেশের এখনই উচিৎ অন্যান্য দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করা: হাবিব উল্লাহ ডন

ডন-মুক্ত বাণিজ্য

পোশাক শিল্পকে আরও এগিয়ে নিতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশকে এখনই মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে বলে মনে করেন কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজ’র প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন।

চ্যানেল আই লাইভ খোলা আকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

হাবিব উল্লাহ ডন জানান, রাশিয়া এবং তার পাশের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাড়াতে কাজ করছে সিআইএস বিসিসিআই।

অনুষ্ঠানে তার সাথে আলোচনায় আরও অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভুঁইয়া।

বিষয়:মুক্ত বাণিজ্য চুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…