চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ইসকন মন্দিরে জঙ্গি হামলার ছক

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৩:৪৫ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম দুবাই ও কুয়েতে বসে বাংলাদেশের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরসহ হিন্দুদের ধর্মীয় স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা করেছে বলে দাবি করেছে গোয়েন্দারা। সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে আত্মগোপনে থাকা দুই জঙ্গি নেতা।

রাজধানীর সবুজবাগ বালুরমাঠ এলাকায় জঙ্গিদের গোপনসভা চলার সময় একজন মাদ্রাসা শিক্ষক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া ৫ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল বিভাগ (সিটিটিসি)।

সিটিটিসি জানায়, আনসার আল ইসলামের দাওয়াতি শাখার প্রধান আইয়ুব আর আনসারী ওরফে নাজমুলের নির্দেশে জড়ো হয়েছিল তারা। সেখানে তাদের জানানো হয়, জঙ্গি নেতা আবু কায়সার রনির নির্দেশে ইসকন মন্দিরসহ সংশ্লিষ্ট আরও স্থাপনায় হামলার নির্দেশ রয়েছে।

সিটিটিসির জয়েন্ট কমিশনার মো. ইলিয়াস শরীফ চ্যানেল আই অনলাইনকে বলেন, এসব নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন তারা। এরই মধ্যে আত্মগোপনে চলে যাওয়া দুই জঙ্গি নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার হওয়া জঙ্গিদের দেওয়া তথ্যের উদ্ধৃত করে তিনি জানান, জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় জঙ্গি নেতা আইয়ুব আল আনসারী নাজমুলের নির্দেশে খিজির হায়াত খানকে হত্যা করা হয়।

নাজমুল বর্তমানে কুয়েতে অবস্থান করে ‘এসো কাফেলাবদ্ধ হই’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে বলেও জানান গোয়েন্দারা কর্মকর্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার আল ইসলামইসকনজঙ্গিদুবাইহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT