চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আলগা বোলিংয়ে পাহাড়ের পথে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

থামানোই গেল না টম ল্যাথামকে। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথমদিনটি পুরোপুরি নিজের করে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। অসাধারণ ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির খুব কাছে তিনি।

সেঞ্চুরি থেকে ১ রান দূরে ডেভন কনওয়ে। দুই বাঁহাতির ব্যাটে সংগ্রহের ভিতটা গড়া হয়ে গেছে কিউইদের। এখন চোখ সফরকারীদের পাহাড় চাপা দেয়ার।

রোববার নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেটে ৩৪৯ রান। খেলা হয়েছে পুরো ৯০ ওভার। ল্যাথাম ১৮৬ ও কনওয়ে ৯৯ রানে অপরাজিত। ফিফটির (৫৪) পর সাজঘরে ফেরেন উইল ইয়াং।

হ্যাগলি ওভালে বাংলাদেশের জন্য দিনটি গাড় হতাশার। মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখাতে পারেন কিনা মুমিনুল হকরা, সেটি ছিল দেখার। সফরকারীদের বোলিং প্রথমদিনে অন্তত আক্ষেপে পুড়িয়েছে।

সবুজ ঘাসের আস্তর উইকেটে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়েছেন ল্যাথাম-কনওয়ে। কোনোভাবেই থামানো যায়নি তাদের। দ্বিতীয় দিন স্কোরটা কোথায় নিয়ে দাঁড় করান সেটিই দেখার। দ্বিতীয় উইকেটে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ২০১ রান।

প্রথম উইকেট ‍জুটি থেকে এসেছে ১৪৮ রান। দিনের দ্বিতীয় সেশনে ইয়াংকে অভিষিক্ত নাঈম শেখের ক্যাচ বানিয়ে ফেরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

Reneta

বোলিংয়ে সবচেয়ে বেশি খরুচে ছিলেন ইবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুই টেস্টে অবিস্মরণীয় জয় এনে দেয়া পেসার ছিলেন নিজের ছায়া হয়ে। ২১ ওভারে দিয়েছেন ১১৪ রান। ওভার প্রতি ৫.৪২ হারে।

ইবাদতের উপর বেশি চড়াও হয়েছে কিউইরা। ওভার প্রতি তিন রানের কম দিয়েছেন কেবল শরিফুল। ১৮ ওভারে দিয়েছেন মাত্র ৫০ রান। নিয়েছেন দিনের একমাত্র উইকেটটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনওয়েমুমিনুললিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT