চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ‘অ্যাভেঞ্জার্স’ ইয়াকোলেভ ইয়াক-১৩০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ বিমান বাহিনীতে ঈদের আনন্দ দ্বিগুণ করেছে রাশিয়া থেকে কেনা সর্বাধুনিক কমব্যাট ট্রেইনার এয়ারক্রাফট ইয়াকোলেভ ইয়াক-১৩০’র সংযোজন। ষোলটি নতুন প্রশিক্ষণ-কাম-যুদ্ধবিমানের মধ্যে প্রথম ছয়টির চালান এরইমধ্যে বুঝে পেয়েছে বিমান বাহিনী।

ইয়াকগুলো এখন চট্টগ্রামে, সেখান থেকেই স্টেট অব দ্যা আর্ট ইয়াকগুলো পরিচালনা করা হবে,’ বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ‘এখন ইয়াকগুলোর রিফিটিং (পুনঃসংযোজন) এর কাজ চলছে। শিগগিরই আকাশে বিমানগুলোকে উড়তে দেখা যাবে।’

ওই সূত্রটি জানায়, ইয়াকগুলো বিমান বাহিনীর কিংবদন্তী ‘অ্যাভেঞ্জার্স’ ইউনিট স্কোয়াড্রন-২১ এ যোগ করা হয়েছে।

ইয়াকগুলো চট্টগ্রামে থাকলেও ‘পুনঃসংযোজন’ এর পর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ঢাকায় আনা হবে।

বিমান বাহিনীর চৌকষ অফিসাররা এরইমধ্যে রাশিয়া থেকে ইয়াক-১৩০ পরিচালনার প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

বিশাল উড়োজাহাজ ইলিউশিন-৭৬ এ করে ছয়টি ইয়াক রাশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে। আরো ১০টি ইয়াক আগামী বছর নাগাদ বুঝে পাওয়ার আশা করছে বাংলাদেশ বিমান বাহিনী।

Reneta

ইয়াক-১৩০ একইসঙ্গে প্রশিক্ষণ এবং শত্রুর স্থাপনায় আক্রমণের কাজে ব্যবহার করা যায়। বিমান সেনাদের এই জঙ্গি বিমানটি পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণের সুবিধা দেবে।

ইয়াক অত্যন্ত নিরাপদ হিসেবেও বিবেচিত। হাজার হাজার উড্ডয়নে এখন পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে মাত্র তিনটি। তিন ক্ষেত্রেই দুইজন করে ছয়জন পাইলট এয়ারক্রাফট থেকে বের হয়ে আসতে পারেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

ককপিটে দুইজন পাইলটকে বহন করা দ্বৈত ইঞ্জিনের ইয়াক-১৩০ অন-বোর্ড স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থাসহ আকাশে অন্য এয়ারক্রাফটে এবং আকাশ থেকে মাটিতে মিসাইল এবং বোমা হামলায় সক্ষম।

(ফটো: সশস্ত্র বাহিনী এবং বিমান বাহিনীর আনঅফিশিয়াল ফেসবুক পেজ)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াকইয়াক-১৩০বাংলাদেশ বিমান বাহিনীবাংলাদেশ-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT