পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুব এশিয়া কাপের ফাইনালে উঠার অপেক্ষা বাড়াচ্ছে বৃষ্টি।সেমিফাইনালে ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে থাকা পাকিস্তানিদের ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা যুবারা। ফাইনাল থেকে আর মাত্র ৫ উইকে দূরে তারা।
নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথম ব্যাট করে বাংলাদেশ। পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে তারা।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পাঁচ উইকেট হাতে রেখে ৬৬ বলে পাকিস্তানের জয়ের জন্য দরকার ৭৬ রান। আর বাংলাদেশের চাই ৫ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেন দুই ওপেনার পিনাক ঘোষ এবং নাইম শেখ। দুই জন মিলে করে ৫১ রান। নাইম ১৪ রানে আউট হলেও ফিফটি তুলে নেন পিনাক। এরপর ফিফটি তুলে নেন অধিনায়ক সাইফ হাসানও। এই দুইজন মিলে জুটিতে যোগ করেন ১০৫ রান।
সাইফ ৬১ রান করে আউট হন। ৫ রান করে আউট হন তৌহিদ। এরপরেই ৮২ রান করে আউট হন পিনাক। শেষের দিকে বাংলাদেশকে টেনে তোলেন আফিফ হাসান।
নাইমের ২২ও আফিফের ৫২ রানে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান।








