চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশী শ্রমিকদের নিরাপত্তায় কাজ করছে যুক্তরাষ্ট্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশের শ্রমিকরা যেন শক্তিশালী পেশাগত ও স্বাস্থ্যগত নিরাপত্তার দ্বারা সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। 

শনিবার স্পেক্ট্রা কনভেনশন হলে ‘ধ্বংসস্তূপ থেকে জীবনের পথে’ নামক একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

এসময় মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার কর্মসূচীর মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারখানা ও স্থাপনা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক প্রতিরক্ষা অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে তাদের অগ্নি ও ভবন নিরাপত্তা আইনের প্রায়োগিক উন্নয়নের জন্য প্রশিক্ষণ, সরঞ্জামাদি, নীতিগত সহায়তা প্রদান করা হয়েছে।       

Banglabid

শ্রমিকরা যেন অগ্নি নিরাপত্তা ও ঝুঁকিপূর্ণ ভবন সম্পর্কিত বিষয়গুলো বুঝতে পারে এবং কারখানা ব্যবস্থাপক ও সরকারের কাছে বিষয়গুলো কিভাবে জানাতে হবে ও প্রতিকারের প্রস্তাব করতে হবে সেই বিষয়গুলোও জানতে পারে সেই চেষ্টা করছি আমরা।   

এসময় শ্রমিকদের নিজেদের কথা তুলে ধরার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের জোরালো ও শক্তিশালী মতামত প্রদান খুবই গুরুত্বপূর্ণ। যেন তারা বলতে পারে ‘আমরা এমন ফেটে যাওয়া দেয়ালের ভবনে কাজ করবো না’ এবং তাহলেই তাদের কথা শোনা হবে এবং সম্মান জানান হবে। 

দুর্ঘটনা কমানো যায় কিন্তু বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের দুর্ঘটনা থেকে রক্ষায় ভালোভাবে প্রস্তুতি দরকার। এটা দুর্ভাগ্যজনক যে কর্মস্থলের দুর্ঘটনা কমানো সম্ভব হলেও বন্ধ করা সম্ভব নয়। তাই আহতদেরকে আমরা কিভাবে সহায়তা করব সেটা মাথায় রাখাও গুরুত্বপূর্ণ।       

Reneta

তিন বছর আগে রানা প্লাজার ভবন ধ্স এবং তার নিচে শ্রমিকদের চাপা পড়ার ঘটনা শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে বিশ্বের নজর কেড়েছে। একদিনে বাংলাদেশ প্রাণ হারিয়েছে ১১ শ’র ও বেশি শ্রমিক এবং আহত হয়ে চিরকালের জন্য গৃহবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন রাষ্ট্রদূতমার্শা বার্নিকাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে দুই ধর্ষককে গণপিটুনি

পরবর্তী

শিক্ষক হত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বন্ধ

পরবর্তী

শিক্ষক হত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বন্ধ

যে কারণে মুক্তি পেলো না ‘রানা প্লাজা’ চলচ্চিত্র

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT