চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশী নায়কদের কার কতো পারিশ্রমিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রে নায়িকাদের তুলনায় নায়করা বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। নায়কদের পারিশ্রমিক তিন লাখ থেকে শুরু হয়ে প্রায় ২৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে দর্শকদের কাছে যার জনপ্রিয়তা সবচেয়ে বেশী, তিনিই আসলে বেশী পারিশ্রমিক পান।

নায়কদের মধ্যে সবার উপরে আছেন নাম্বার ওয়ান শাকিব খান, তিনি পারিশ্রমিক পেয়ে থাকেন প্রায় ২৫ লাখ টাকা। এর পরে যারা আছেন, তাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা থেকে প্রায় ১০ লাখ টাকার মধ্যে উঠা-নামা করে।

এক নজরে দেখে নিন কে কতো পাচ্ছেন- 

শাকিব খান: ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক বেশি। এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র শিল্পে দাপিয়ে বেড়ানো এই নায়ক এখন ছবিপ্রতি ২০ থেকে ২৫ লাখ টাকার মতো নিয়ে থাকেন। আগে ছবি প্রতি ৪০ লাখ নিলেও সিনেমার এ সময়ে এসে তার পারিশ্রমিক কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছেন।

আরিফিন শুভ: 
ছোটপর্দা থেকে বড় পর্দায় এসেছেন খুব বেশিদিন হয়নি। তবে ইতিমধ্যেই নিজের একটি শক্ত জায়গা দাঁড় করিয়ে ফেলেছেন তিনি। সম্ভাবনাময় নায়কদের কাতারে প্রথম তালিকাতেই রয়েছেন শুভ। এ নায়ক ছবি প্রতি ১০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হলেও পারিশ্রমিক পাচ্ছেন ৭ থেকে ৮ লাখ।

বাপ্পি চৌধুরী: 
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে যাত্রা শুরু করেন চলচ্চিত্রে। প্রথমে ২ থেকে ৩ লাখ টাকা নিলেও এ নায়ক এখন ছবিপ্রতি নিচ্ছেন ৭ থেকে ৮ লাখ টাকা।

সাইমন সাদিক: 
নায়কদের মধ্যে প্রথম সারিতেই তার অবস্থান। সর্বশেষ মুক্তি পেয়েছে সাইমনের ‘ব্ল্যাকমানি’। ২০১২ সালে ‘জি হুজুর’ ছবি দিয়ে চলচ্চিত্রে পদার্পন ঘটে সাইমনের। আর জনপ্রিয়তা পান ‘পোড়ামন’ ছবি দিয়ে। শুরুতে ২ থেকে ৩ লাখ টাকা নিলেও এখন নিচ্ছেন ৫ থেকে ৬ লাখ টাকা।

নিরব:  
মডেলিং দিয়ে শুরু করেন নিরব। তারপর ছোটপর্দা হয়ে বড়পর্দায় অভিনয় করছেন এই নায়ক। বর্তমানে এই তারকা ছবিপ্রতি পারিশ্রমিক নিচ্ছেন ২ থেকে ৩ লাখ টাকা।

ইমন:
 
শোবিজে ইমনের যাত্রাও শুরু হয় মডেলিং দিয়ে। এরপর ছোটপর্দা হয়ে বড় পর্দায় আসেন তিনি। শুরুতে ১ থেকে ২ লাখ টাকা নিলেও এখন নিচ্ছেন ৩ লাখ করে। তবে টাকার অঙ্কটা বরাবরই ওঠানামা করে এ নায়কের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যারিবিয়ানদের সামনে বাংলাদেশের ২২৭ রানের চ্যালেঞ্জ

পরবর্তী

বাংলাদেশী নায়কদের কার কতো পারিশ্রমিক

পরবর্তী

বিপর্যয়ের মুখেও লড়াকু 'মিরাজ'

বিপর্যয়ের মুখেও লড়াকু 'মিরাজ'

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT