চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি দোকানির মৃত্যুতে আয়ারল্যান্ডবাসীর হাহাকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আয়ারল্যান্ডে ছিনতাইকারী ধরতে গিয়ে মারা যাওয়া আকরাম হোসেন নামের এক বাংলাদেশি দোকানদারের জন্য ডাবলিনে শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাবলিনের বিভিন্ন গণমাধ্যমে আকরামের মৃত্যুর খবর আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শতশত মানুষ তাকে নিয়ে হাহাকার করছেন।

আকরাম হোসেন নামের ওই বাংলাদেশি ডাবলিনের ড্রামকন্ড্রা এলাকার ট্রেন স্টেশনের পাশে একটি সেনট্রা শপে কাজ করতেন।

চলতি মাসের ৪ তারিখে এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তার হার্ট অ্যাটাক হয়। পুলিশ জানায়, ওইদিন রাতে সেনট্রা শপ থেকে একজন বেশকিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে দৌঁড়ে পালাতে নেয়। ওই ডাকাতটিকে ধরতে তাড়া করে আকরামসহ আরেকজন। দৌঁড়ানোর মাঝে হঠাৎ পড়ে যায় আকরাম। পরে তাকে দ্রুত হাসাপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটা মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

আকরাম পৃথিবীর সেরা মুদি দোকানি
আকরামের মৃত্যুর পর স্থানীয় বাসিন্দারা ক্লেয়ার গর্লের সেনট্রা শপ  দোকানটিতে শোকবই রেখেছেন। সেখানে অনেক মানুষ আকরামকে স্মরণ করে মন্তব্য লিখছেন।

একজন লিখেছেন, ‘তার ব্যবহারে সব সময়ই মুগ্ধ হতাম, সে পৃথিবী সেরা মুদি দোকানি। আকরামের চলে যাওয়া মেনে নেয়া কঠিন। সে সব সময় আমাদের মাঝে থাকবে।’

Reneta

একজন ফেইসবুকে লিখেছেন, ‘আমি আকরামকে চিনতাম। অনেক মজার মানুষ ছিলেন। দোকানে গেলেই আমাকে প্রিসেন্স বলে ডাকতেন। বাচ্চাদের দেখলেই চকলেট, মিষ্টি উপহার দিতেন। ওনাকে ভুলতে পারব না।’

এই দোকানেই কাজ করতেন আকরাম হোসেন

ড্রামকন্ড্রার সবার বন্ধু ছিলেন আকরাম
৪৫ বছর বয়সী আকরাম হোসেন দীর্ঘ ১৫ বছর যাবৎ ড্রামকন্ড্রায় ছিলেন। সেখানকার কমিউনিটির সবার কাছে খুব কাছের বন্ধু হয়ে উঠেছিলেন। বিবিসি বলছে, আকরামের  মৃত্যুর পর যে শোকবই খোলা হয়েছে, সেটার পাতা উল্টে কমেন্টগুলো দেখলে চোখে পানি আসবেই।

সিওভেন কাহিল নামের একজন বিবিসিকে বলেন, সপ্তাহে তিন থেকে চার বার আকরামের সঙ্গে দেখা হতো। দোকানে গেলে অর্ডার করার সময় সাহায্যও করত। তিনি আমাদের কমিউনিটির একজন বন্ধু ছিলেন। বয়স্ক ও শিশুদের প্রতি আকরাম ছিলেন প্রচণ্ড দুর্বল। তাদের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম।

আকরামের জন্য শোকবই

তিনি বলেন, আকরাম প্রতি মাসে দেশে নিজ মা, স্ত্রী ও সন্তানদের জন্য টাকা পাঠাতেন।

একজন জানান, আকরামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, তিনি ছিলেন সৎ, হাস্যোজ্জ্বল, মহৎ গুণের মানুষ।

অনলাইনে তহবিল সংগ্রহ করছে ড্রামকন্ড্রাবাসী
প্রিয় বন্ধু আকরামের জন্য অনলাইনে তহবিল সংগ্রহ করছে ড্রামকন্ড্রাবাসী। ক্যাম্পেইন পেজে আকরামকে ‘প্রিয় বন্ধু’ উল্লেখ করে লেখা হয়েছে, ‘আকরাম হোসেন আমাদের সবার প্রিয় বন্ধু ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর পর পরিবারকে সাহায্য করতে এই তহবিল সংগ্রহ করা হচ্ছে।’

অনলাইনে তহবিল সংগ্রহের আইরিশ প্ল্যাটফর্ম আইডোনেটে একটি ক্যাম্পেইন চালু করেছেন স্থানীয়রা।

আকরামের পরিবারকে ৫০ লাখ টাকা দিয়ে সাহায্য করতে চাওয়া ড্রামকন্ড্রাবাসী ইতিমধ্যে ৪০ লাখের বেশি টাকা তহবিলে সংগ্রহ করেছে।

অন্তিম যাত্রায় আকরামকে স্মরণ, চিরশান্তি কামনা
আকরামের লাশ দেশে আনার আগে শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়েছিল তার সেনট্রা শপের পাশে। সেখানে ড্রামকন্ড্রাবাসী তার জন্য শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তারা আকরামের জন্য চিরশান্তি কামনা করেন।

কফিনে আকরামের ছবির ফ্রেমে আইরিশ পতাকা পিনযুক্ত করে রাখা হচ্ছে

আকরামের সহকর্মী পেগি গ্রোয়ার্ক জানান, ‘আমাদের কমিউনিটি আজকে শেষ বিদায় দিচ্ছে। আমরা তার চিরশান্তি কামনা করছি। উনার শেষ যাত্রায় আমারা প্রায় সবাই এসেছি।’

আরেকজন বলেন, ‘ড্রামকন্ড্রাবাসীর জন্য গভীর শোক। তারমতো একজন বিনয়ী মানুষের বিদায় মেনে নেওয়া কষ্টকর। আমরা শোকাহত।’

জানা যায়, বাংলাদেশে আকরাম হোসেনের বাড়ি বিক্রমপুরে। ঢাকার মিরপুরে তার পরিবারের বসবাস। মিরপুরে আকরামের ১৪ বছর বয়সী ছেলে আছে। সেখানে তার স্ত্রী, মা, বোন এবং ভাই থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT