চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি তরুণ সাংবাদিকদের জন্য বিশেষ সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২০
বিশেষ
A A

‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড ২০২০’ সম্মেলনে অংশ নিতে আবেদনপত্র নেয়া শুরু হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের যৌথ অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্মানজনক এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এতে সুযোগ আছে বাংলাদেশি তরুণ সাংবাদিকদের জন্যও।

এই সম্মেলনে সারাবিশ্বের ১শ’ মেধাবী তরুণ লেখক, ব্লগার, চিত্রসাংবাদিক ও প্রতিবেদকদের অংশ নেওয়ার সুযোগ থাকবে। আগামী জুলাইয়ে লন্ডনের আইলওয়ার্থে স্কাই গ্রুপের বৈশ্বিক হেডকোয়াটার্সে অনুষ্ঠিতব্য দু’দিনব্যাপী সম্মেলনে পূর্ণ বৃত্তিসহ অংশগ্রহণের সুযোগ রয়েছে।

নতুন প্রজন্মের উদীয়মান সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রয়টার্স, দ্য গুগল নিউজ ইনিশিয়েটিভ, ফেসবুক ও ইউকে স্কুলস অব জার্নালিজমের মতো বিশ্বের শীর্ষস্থানীয় মিডিয়া প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠিতব্য সম্মেলনটি তরুণ সাংবাদিকদের বৈশ্বিক যোগাযোগ তৈরির ক্ষেত্রে বিশেষ সুযোগের মতো।

গত বছরের ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড ২০১৯’ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন বিশ্বের স্বনামধন্য আন্তর্জাতিক সম্পাদক, ব্রডকাস্টার ও প্রতিবেদকগণ। সম্মেলনে তারা তাদের কাজের অভিজ্ঞতা ও সাংবাদিকতার বিভিন্ন প্রেক্ষিত নিয়ে তরুণদের সাথে আলোচনা করেন।

বক্তাদের মধ্যে ছিলেন চ্যানেল ফোরের সংবাদ উপস্থাপক জন স্নো, সিডনি টাইমসের চিফ ফরেন করেসপন্ডেন্ট ক্রিস্টিনা ল্যাম্ব, রয়টার্সের হেড অব গ্লোবাল নিউজ ডেস্ক নিক টাটারসল এবং নিউ দিল্লি টেলিভিশনের ম্যানেজিং এডিটর শ্রীনিভাসন জৈন।

সব ধরনের গণমাধ্যমে কাজের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের নিউজমেকার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড ২০২০’- এ সম্মেলনটি সুবিন্যস্তভাবে সাজানো। গতবছর এ সম্মেলনে অংশগ্রহণের জন্য তিন হাজারেরও বেশি এবং এর আগের বছর ২৫শ’রও বেশি আবেদন জমা পড়ে। এ বছর এ প্রক্রিয়াটি আরও প্রতিযোগিতামূলক হবে।

Reneta

স্নাতক ও স্নাতোকোত্তর পড়ুয়া যেকোনো দেশের শিক্ষার্থী আগামী ১ জুলাই যাদের বয়স ১৮ থেকে ২৫ বছর হবে, তারা এ সম্মেলনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল জানায়, আবেদনকারীদের অবশ্যই সাবলীলভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং সাংবাদিকতা পেশার ব্যাপারে তাদের উদ্যম ও আগ্রহের বিষয় যথাযথভাবে উপস্থাপন করতে হবে।

সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের চলতি বছরের ১৪ ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে http://www.britishcouncil.org/future-news-worldwide গিয়ে আবেদন করতে বলা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে নিচের ঠিকানায়,
শারমীন নীলিয়া,
হেড অব কমিউনিকেশন্স, মার্কেটিং, ব্রিটিশ কাউন্সিল
৫ ফুলার রোড, ঢাকা ১০০০, বাংলাদেশ
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬৭৭৩৩৭৭, মোবাইল: +৮৮০ ১৭১৩৯৯৭০৯৯

Jui  Banner Campaign
ট্যাগ: বিবিসিব্রিটিশ কাউন্সিলসাংবাদিকতা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT