চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ছবি ‘আন্ডারওয়ার্ল্ড’-এ দেব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

যৌথ প্রযোজনা নয়, প্রথমবারের মতো বাংলাদেশের একক প্রযোজিত সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার তারকা অভিনেতা দেব অধিকারি। 

রাজধানীর একটি অভিজাত ক্লাবে মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ওই সিনেমার ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি তার অভিনীত ‘পাসওয়ার্ড’ সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সে লক্ষ্যে মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছেছেন দেব, রুক্মিণী ও নির্মাতা কমলেশ্বর মুখার্জী।

প্রথমবারের মতো টালিউডের ‘খোকাবাবু’ বাংলাদেশের যে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, ওই খবর চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে একাধিক সূত্র। জানা গেছে, দেব অভিনীত সিনেমার নাম ‘আন্ডারওয়ার্ল্ড’। তবে ছবির নাম পরিবর্তনও হতে পারে। সেই ক্ষেত্রে ছবির বিকল্প নাম রাখা হবে ‘মিশন সিক্সটিন’। এককভাবে প্রযোজনা করতে যাচ্ছে ঢাকার শাপলা মিডিয়া। কলকাতায় মাসখানেক আগে এ সিনেমায় চুক্তিবন্ধ হয়েছে ‘মন মানে না’-খ্যাত এ নায়ক।

Banglabid

দায়িত্বশীল ওই সূত্র জানাচ্ছে, বিনিময়ের মাধ্যমে (সাফটা চুক্তি) ১২ জুলাই দেবের ‘কিডন্যাপ’ বাংলাদেশে আমদানি করে শাপলা মিডিয়া। দেশের ৫৮ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। তখনই দেবের সঙ্গে শাপলা মিডিয়ার সিনেমা নিয়ে পরিকল্পনা শুরু হয়। প্রথমে যৌথ প্রযোজনায় ‘আন্ডারওয়ার্ল্ড’ নির্মিত হওয়ার কথা থাকলেও নীতিমালা কড়াকড়ির কারণে শাপলা মিডিয়া একক প্রযোজনায় দেবকে নিয়ে ‘আন্ডারওয়ার্ল্ড’ নির্মাণ করতে যাচ্ছে।

তবে সিনেমার পরিচালক ও দেবের নায়িকা হিসেবে কে থাকবেন সেগুলো এখনও নিশ্চিত হয়নি। বিষয়টি দেব প্রযোজনা প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।

সূত্র আরো জানায়, ‘আন্ডারওয়ার্ল্ড’ পুরোপুরি বাংলাদেশের সিনেমা হবে। কলকাতা থেকে শুধুমাত্র দেব অভিনয় করবেন। বাকি শিল্পী, নায়িকা, পরিচালক সবাই থাকবেন বাংলাদেশ থেকে। আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথমে শুরু হবে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর শুটিং। বাংলাদেশ ও ব্যাংককে এ সিনেমার পুরো কাজ হবে।

Reneta

ছবির গল্প সম্পর্কে সূত্রটি জানায়, এশিয়া মহাদেশের বিভিন্ন ডন একাধিক দেশ থেকে বাংলাদেশের ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে। গল্পের মূল প্লট এসব নিয়েই। মাসখানেক আগে এমন গল্পভাবনা দেব পছন্দ করেন। তখনই তিনি এই ছবিতে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন।

সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলেশ্বরকিডন্যাপদেবপাসওয়ার্ডরুক্মিণীলিড বিনোদনশাপলা মিডিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শবরীমালা মন্দিরে নারীর মুখে মরিচের স্প্রে, আবারো উত্তেজনা

পরবর্তী

৩৬-এ গুটিয়ে ২৯১ রানে হার

পরবর্তী
ফাইল ফটো

৩৬-এ গুটিয়ে ২৯১ রানে হার

ভুটানের ভ্রমণ খরচ

এক লাফে বেড়ে যাচ্ছে ভুটান ভ্রমণের খরচ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT