চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ‘কমান্ডো’র শুটিং চলছে কলকাতায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভ্রমণ ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ থেকেও আছে বিধি নিষেধ। অথচ এরইমধ্যে কলকাতায় চলছে শামীম আহমেদ রনি পরিচালিত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র শুটিং।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দেবের প্রথম বাংলাদেশি ছবি ‘কমান্ডো’ হওয়া না হওয়া নিয়ে ছিল যথেষ্ঠ সংশয়! করোনাভাইরাসের কারণে সেই সংশয় গিয়ে ঠেকে অনিশ্চয়তায়! তবে শেষ পর্যন্ত ছবির শুটিং শুরু হয়েছে কলকাতায়।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘কমান্ডো’ গেল ১১ মার্চ থেকে কলকাতায় শুটিং শুরু হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সেলিম খান। তিনি বলেন, ১১ তারিখ থেকে কলকাতায় শুরু হয়েছে ‘কমান্ডো’র শুটিং। সেখানে টানা ২৫ মার্চ পর্যন্ত শুটিং চলবে।

চলতি মাসের শেষের দিকে এই ছবির শুটিং হওয়ার কথা বাংলাদেশে, তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে সেটা হচ্ছে না বলে জানান সেলিম খান। বললেন, করোনার জন্য বাংলাদেশের অংশটুকুর শুটিং আপাতত স্থগিত করেছি।

শনিবার কলকাতার আনন্দ বাজার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রের উপর বর্তমান করোনা পরিস্থিতির সার্বিক প্রভাব নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক দেব। সেখানে প্রসঙ্গক্রমে এসেছে ‘কমান্ডো’। করোনার কারণে এই ছবির শুটিংয়ের জন্য চলতি মাসেই বাংলাদেশে আসার কথা থাকলেও সেটা হচ্ছে না বলে জানান এই অভিনেতা।

দেব বলেন, আমি বাংলাদেশ যাচ্ছি না। করোনার জন্য আপাতত আমার ট্রাভেল বন্ধ। এই প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে।

‘কমান্ডো’ ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করছেন দেব। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। শুটিংয়ে যোগ দিতে তিনিও বর্তমানে কলকাতায় আছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কমান্ডো’র ফার্স্ট লুক। যা সোশাল মিডিয়ায় বেশ প্রশংসিত ও হয়েছে।

মেন্টাল, বসগিরি, শাহেনশাহ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা শামীম আহমেদ রনীর সপ্তম ছবি হতে যাচ্ছে ‘কমান্ডো’। ছবিটি ঈদুল আযহায় মুক্তি টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে। ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে অভিনয় করবেন মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ।

ট্যাগ: কমান্ডোজাহারা মিতুদেবফলজুর রহমান বাবুমাজনুন মিজানলিড বিনোদনশামীম আহমেদ রনিশিবা শানু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুজিববর্ষে স্বেচ্ছায় রক্ত দেবেন শত বাংলাদেশি কানাডিয়ান

পরবর্তী

আতঙ্কের মধ্যেও চমক দেখালেন ইরফান

পরবর্তী

আতঙ্কের মধ্যেও চমক দেখালেন ইরফান

করোনা: আতঙ্ক-গুজব নয়, সহজেই করুন জয়

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT