চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি কন্টেন্ট বিশ্বব্যাপী পৌঁছে দেবে ভারতীয় ‘জি-ফাইভ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

বিশ্বজুড়ে বাঙালি দর্শকের কাছে বাংলাদেশি বিনোদনমূলক কন্টেন্ট হাতের মুঠোয় পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’।

বুধবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে রবি আজিয়াটা লিমিটেড ও জি-ফাইভের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

জি-ফাইভ গ্লোবাল-এর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ ছাড়াও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জি ইন্টারন্যাশনাল ও জিফাইভ গ্লোবালের সিইও ইমিত গোয়েনকা, রবি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ, লাইভ টেনকোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত, মার্কেটিং ডিরেক্টর তানজিবুল আলম অতুল প্রমুখ।

এছাড়া বাংলাদেশি শিল্পীদের মধ্যে ছিলেন চঞ্চল চৌধুরী, নাবিলা, আইরিন সুলতানা, গায়ক নোবেল। সেখানে জানানো হয়, রবি ও এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্বে কাজ করবে ‘জি-ফাইভ’। এও জানানো হয়েছে, আগামী ১ বছরে বাংলাদেশে ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করছে জি-ফাইভ। সেখানে এদেশে জনপ্রিয় সব শিল্পীরা কাজ করবেন।

পাশাপাশি জি-ফাইভ অরিজিনালের নতুন কনটেন্ট তৈরীতে তরুণ শিল্পীদের খুঁজে পেতে ট্যালেন্ট হান্টের আয়োজন করবে প্ল্যাটফর্মটি। রবি’র সহায়তায় এই হান্টের আয়োজন করবে জি-ফাইভ।

জি-ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, বাংলাদেশের বাজারকে আমরা যথেষ্ট প্রাধান্য দেই। এদেশের দর্শকদের জন্য থাকবে বাংলা ভাষায় নির্মিত কনটেন্ট। এগুলোর মধ্যে থাকবে সিনেমা, টিভি শো এবং জি বাংলার মতো চ্যানেলের লাইভ স্ট্রিমিং। কনটেন্টের জন্য ইতোমধ্যে কয়েকজন শিল্পী ও নির্মাতাদের সঙ্গে আলাপ হয়েছে।

Reneta

জিফাইভের মাধ্যমে সারাবিশ্বের দর্শকরা এই কনটেন্টগুলো উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবি ও এয়ারটেল গ্রাহকরা মানসম্মত কনটেন্ট উপভোগ করতে পারেন। মূল্য পরিশোধের মাধ্যমেই এই গ্রাহকরা সহজেই উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে রবি ও এয়ারটেল গ্রাহকরা দৈনিক ও সাপ্তাহিক সাবস্ক্রিপশন প্যাকেজের যে কোনো একটি উপভোগ করতে পারবেন।

দৈনিক প্যাকের মূল্য ৭ টাকা এবং সাপ্তাহিক প্যাকের মূল্য ৪৫ টাকা। রবি ও এয়ারটেল গ্রাহকরা তাদের মোবাইলের পেইড ব্যালেন্স থেকে এবং পোস্ট পেইড গ্রাহকরা মাসিক বিলের সঙ্গে অন্তর্ভুক্ত করে জি-ফাইভের সাবস্ক্রিপশন ফি সহজেই পরিশোধ করতে পারবেন।

একই সঙ্গে পাঁচটি ডিভাইস মোবাইল, ট্যাব, ল্যাপটপ, স্মার্ট টিভি এসবের মাধ্যমে জিফাইভের বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করতে পারবে। রবি নেটওয়ার্ক ও ওয়াইফাইতে ব্যবহারকারি গ্রাহকরা এই সেবা পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরিন সুলতানাচঞ্চল চৌধুরীজিফাইভনাবিলানোবেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT