চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি উদ্যোক্তাদের এশিয়ায় সেরা হওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণফোন উদ্যোক্তা

সিঙ্গাপুরে শুরু হতে যাওয়া ডিজিটাল উইনার্স এশিয়া (ডিডব্লিউএ)-তে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে সেরা স্টার্টআপ বাছাই করবে গ্রামীণফোন। আগামী ১২ জুন রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে ১২টি স্থানীয় স্টার্টআপ বা উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ‘গ্রামীণফোন অ্যাকসেলেরেটর’।

শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, কর্পোরেট নেতৃত্বদানকারী এবং স্টার্টআপ সংশ্লিষ্টদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল ১২টি দলের উপস্থাপনা শুনে, বুঝে ও পর্যবেক্ষণ করে সিঙ্গাপুরের জন্য সেরা দল বাছাই করবে।

গ্রামীণফোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত টেলিনর বিভিন্ন দেশে অবস্থিত অপারেটর কোম্পানিগুলোর বাছাই করা অংশগ্রহণকারী স্টার্টআপদের নিয়ে দ্য ডিজিটাল উইনার্স এশিয়া শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করে।

স্থানীয় স্টার্টআপগুলোকে আঞ্চলিক পর্যায়ে ব্যবসা বিস্তারে সহায়তা করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। এ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ব্যবসা প্রসারের জন্য ১০ লাখ টাকার সমমূল্যের ১ লাখ নরওয়েজিয়ান ক্রোনার দেয়া হবে।

বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের মতো এশিয়ার দেশগুলোতে স্টার্টআপদের সহযোগিতা এবং প্রযুক্তিতে সহায়তা করতেই টেলিনর এই প্ল্যাটফর্ম তৈরি করেছে।

এই প্রতিযোগিতায় অংশ নিতে এবং সংবাদ প্রচারের জন্য স্টার্টআপ, বিনিয়োগকারী এবং মিডিয়াকর্মীদেরকে https://goo.gl/Ai7p9c-এ গিয়ে অনলাইনে নিবন্ধন করার অনুরোধ জানিয়েছে গ্রামীণফোন।

Reneta

আমন্ত্রিতদের স্বতঃফূর্ত অংশগ্রহণ যেন নিশ্চিত হয় সেভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। দর্শকরা অনুষ্ঠানে এসে শুধুমাত্র স্টার্টআপদের উপস্থাপনা শুনে বসে থাকবে না, বিচারকদের পর্যবেক্ষণ সহজ করতে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট দিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনডিজিটাল উইনার্স এশিয়াস্টার্টআপ
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT