চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট দিয়েছে সিডনি সিক্সার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট দিয়েছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। টসে জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে সিডনি। ৪৭ রান করেন ওপেনার ডেন হিউজ। এছাড়া জেসন রয় ৪২ ও জর্ডান সিল্ক করেন ৩৫ রান।

বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

ব্যাটিংয়ে নেমে ভাল সূচনা করে সিডনি সিক্সার্স। দুই ওপেনার জেসন রয় ও ডেনিয়েল হিউজ প্রথম ৬ ওভারেই তুলে নেন ৬৪ রান। সপ্তম ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৪৭ রান করে ফিরে যান হিউজ। এরপর ব্র্যাড হাডিনকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম।

তবে জেসন রয় তার তাণ্ডব চালিয়ে যান। ১১ ওভারেই দলের স্কোরটাকে একশ রানে নিয়ে যান রয় ও স্যাম বিলিংস। ১১তম ওভারে সিক্সার্সের ইনিংসে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। দুই ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় ও স্যাম বিলিংসকে ফিরিয়ে দেন তাসকিন।

প্রথমে জেসন রয় (৪২) পরে বিলিংসকে (৪) রানে ফেরান টাইগার পেসার। এরপর মাত্র ৫ রান করে ফিরে যান ইয়োহান বোথাও। ১৬ ওভার শেষে সিডনি  সিক্সার্সের স্কোর ছিল ৬ উইকেটে ১৩৫ রান। শেষের দিকে জর্ডান সিল্কের ক্যামিও ইনিংসে (৩৫) ভর করে বড় সংগ্রহ পায় সিডনি।

টাইগারদের হয়ে সৌম্য সরকার নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন তাসকিন ও তাইজুল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অরিজিতের গান গেয়ে এক নিরাপত্তাকর্মীর স্বপ্নযাত্রা

পরবর্তী

নতুন করে জামিন পেলেন শফিক রেহমান

পরবর্তী

নতুন করে জামিন পেলেন শফিক রেহমান

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভণ্ডুল করতে বড় অপশক্তি ষড়যন্ত্র করছে: আইভী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT