চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে যে কেউ দাবায় রাখতে পারবে না তা আজ প্রমাণ হলো: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বঙ্গবন্ধু-উন্নয়নশীল দেশ-দাবায় রাখতে পারবে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন: বাঙালিদের কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশকে কেউ যে দাবায় রাখতে পারবে না তা আজ এই অর্জনের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণের ঘোষণায় বঙ্গবন্ধুর এই কথা বারবার মনে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ উৎসবের সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, রাজনীতি মানে নিজের উন্নয়ন নয়, জনগণের উন্নয়ন করা। আর তার সরকার এই উন্নয়নের রাজনীতিই করে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের সময়ই সিদ্ধান্ত হয়েছিল, আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন পরিকল্পনা হবে গ্রামমুখী। গ্রাম থেকেই সব উন্নয়ন শুরু করতে হবে। দুস্থ জনগণকে এমনভাবে ভাতা দিতে হবে যেন তারা কর্মবিমুখ না হয়। বরং দু’বেলা খেয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারে।

‘আমাদের পরিকল্পনা অ্যাডহক বেসিসে না, পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং আরও দীর্ঘমেয়াদী দশ বছরব্যাপী পরিকল্পনা করে আমরা উন্নয়নমূলক কাজ করেছি। আর এ কারণেই এই অর্জন সম্ভব হয়েছে,’ বলেন প্রধানমন্ত্রী।

Reneta

তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.২৮ ভাগে নিতে সক্ষম হয়েছে। ‘আমাদের বাজেট এখন আমরা প্রায় ৯০ ভাগ নিজ দায়িত্বে করতে পারি।’ বাজেট এখন চারগুণ বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘এ অর্জন আমরা যারা দেশের উন্নয়নের পথে একযোগে কাজ করেছি এবং দেশের উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের সবারই অর্জন।’

সরকার শুধু পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের এই অর্জনে অবদান রয়েছে। তারা সবাই দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

এই যাত্রাপথ যেন থেমে না যায়, এই অর্জন যেন হারিয়ে না যায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারের যতটুকু অর্জন, তা এই বাংলার জনগণের জন্য। ‘জনগণের কাছ থেকে যদি সাড়া না পেতাম তাহলে তো এই লক্ষ্য অর্জন করতে পারতাম না।’

২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মর্যাদা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উত্তরণ হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি হয়তো তখন বেঁচে থাকব না। কিন্তু তখন এই দেশের তরুণ সমাজ দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশের মর্যাদা লাভে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উত্তরণ উৎসব কর্মসূচির সূচনা ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীল দেশলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT