চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন: আমির খসরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৯
রাজনীতি
A A
বাংলাদেশ নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা মিথ্যা, দেশের নিরাপত্তা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এসব বিষয় রিপোর্টে এসেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। তারা দেশের মানুষের মনের কথাগুলো বলেছে। এই রিপোর্টের মাধ্যমে বুঝতে পারছি যে, বিশ্ববাসী আজকে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন।’

শনিবার বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে আজকে দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই চ্যালেঞ্জ শুধু বিএনপি বা জোটের বিষয় নয়। এটা দেশের সকল নাগরিকের। আজকে জনগণের যে মালিকানা কেড়ে নেওয়া হয়েছে সেটা ফিরিয়ে আনার আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। দেশও সেদিকেই যাচ্ছে। আমার বিশ্বাস দেশের স্বাধীনতা আন্দোলন থেকে সকল আন্দোলনে এদেশের মানুষ জয়ী হয়েছে। এবারও তারা জয়ী হবে।’

গ্যাসের মূল্যবৃদ্ধির ব্যাপারে আমির খসরু বলেন, গণশুনানির নামে যে প্রতারণা চলছে, জনগণের ওপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের কারণে আজকে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের ক্রয়ক্ষমতা আরও কমে যাবে।

অন্যদিকে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সম্পদ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খসরুআমির খসরু মাহমুদ চৌধুরীখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT