চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ডোবাল সাকিবের বোলিং

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩৩ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সাকিব বোলিং প্র্যাকটিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন জয়ে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামাল অস্ট্রেলিয়া। মিরপুরে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের তারা হারিয়েছে ৩ উইকেটে। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টি সোমবার।

শনিবার ১০৪ রানের ছোট পুঁজি নিয়েও লড়াই করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে খেলা শেষ করে ৬ বল হাতে রেখে।

সাকিব আল হাসানের এক ওভারেই হয়েছে সর্বনাশ। বাঁহাতি স্পিনার এক ওভারে পাঁচটি ছক্কা হজম করেন। তারপরও বাকিদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচে ছিল বাংলাদেশ।

Banglabid

সাকিব পুরো ম্যাচেই খরুচে থাকাতে ব্যবধান গড়ে যায় ম্যাচে। ৪ ওভারে তিনি দেন ৫০ রান। যা মোট রানের প্রায় অর্ধেক। এদিন ব্যাটেও ডুবিয়েছেন সাকিব, ২৬ বলে করে দেন ১৫ রান।

স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে নামা বাংলাদেশকে শুরুতেই উইকেট এনে দেন মেহেদী হাসান। প্রথম ওভারে টাইগার অফস্পিনার অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করেন।

তিন ওভারে সফরকারীরা তোলে ১৫ রান। পরের ওভারে সাকিব দেন ৩০ রান। ওই ওভারের চতুর্থ বলটি ছাড়া পাঁচটি ডেলিভারিই সীমানা ছাড়া করেন ক্রিস্টিয়ান। ১৫ বলে ৩৯ রানের ইনিংস খেলা ডানহাতিকে ফেরান মোস্তাফিজুর রহমান।

Reneta

ফের দারুণ বোলিং করেছেন বাঁহাতি পেসার। আগের ম্যাচের মতোই ফিজ ৪ ওভারে দেন মাত্র ৯ রান। তুলে নেন ২টি উইকেট।

বাংলাদেশের দেয়া ১০৫ রানের লক্ষ্য অজিরা টপকায় ১৯ ওভারে। সাকিবের খরুচে ওভারের পরও নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন মেহেদী-মোস্তাফিজ-নাসুমরা।

৬৫ রানে ৬ উইকেট তুলে ম্যাচে দারুণভাবে ফেরে বাংলাদেশ। ১৬ রানের ব্যবধানে অস্ট্রেলিয়া হারায় ৪ উইকেট। তাতে আশা জাগে জয়ের। কিন্তু বাধা হয়ে দাঁড়ান অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নার। সপ্তম উইকেটে জুটিতে তারা যোগ করেন ৩৪ রান।

অস্ট্রেলিয়ার দলীয় একশর আগেই অ্যাগারকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম। শামীম হোসেন নেন দুর্দান্ত ক্যাচ। আউট হওয়ার আগে অ্যাগার করে যান ২৭ রান। এন্ড্রু টাইকে নিয়ে বাকি কাজটা সারেন টার্নার। ডানহাতি অপরাজিত থেকে যান ৯ রানে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল মেহেদীর ১৬ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে একশ পেরোয়। অজিদের বিপক্ষে মুখোমুখি ৮ দেখায় এটিই বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ। ২০১০ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে পরে ব্যাট করে ১১৪ রান ছিল আগের সর্বনিম্ন।

শের-ই-বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে আরেকটি লো-স্কোরিং ম্যাচে সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম শেখ। বাঁহাতি ওপেনারের ৩৬ বলের ইনিংসে ছিল দুটি চারের মার। তিনি ব্যাক-টু-ব্যাক বাউন্ডারি মারেন ইনিংসের দ্বিতীয় ওভারে। তারপর আর বল পাঠাতে পারেননি সীমানার বাইরে।

আফিফ হোসেন ২০ ও সাকিব আল হাসান করেন ১৫ রান। ধীরগতিতে ব্যাট করা বাংলাদেশ তিন অঙ্ক ছুঁতে পারবে কিনা সেটি নিয়েই জেগেছিল শঙ্কা। শেষে একটি করে চার-ছয়ে মেহেদীর লড়াকু ব্যাটিংয়ে পেরোয় শতরানের ল্যান্ডমার্ক। চলতি সিরিজে আগে ব্যাট করা দলের এটিই সর্বনিম্ন সংগ্রহ।

লেগ স্পিনার মিচেল সোয়েপসন ৪ ওভারে মাত্র ১২ রানে তুলে নেন ৩ উইকেট। ৩ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। জস হ্যাজেলউড ও অ্যাস্টন অ্যাগার নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েডমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে সাবেক এমপির মামলায় বিভিন্ন মহলের নিন্দা

পরবর্তী

দিল্লিতে প্রদর্শিত হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে প্রদর্শিত হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য ব্যক্তির কাছ থেকে নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৪৩ লাখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT